হোম > বিশ্ব > ভারত

ভারতের ক্রিপটো এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স হ্যাকড, ৫৩৩ কোটি টাকার ক্ষতি

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

ভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে এবং এই সাইবার হামলাটি প্রতিষ্ঠানটির একটি অভ্যন্তরীণ অপারেশনাল অ্যাকাউন্টকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে।

তবে মুম্বাই-ভিত্তিক এই ক্রিপটো প্ল্যাটফর্মটি আশ্বস্ত করেছে, তাদের ব্যবহারকারীদের ব্যক্তিগত তহবিল সম্পূর্ণরূপে সুরক্ষিত রয়েছে। কয়েন-ডিসিএক্স এক বিবৃতিতে জানিয়েছে, যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে সেটি শুধুমাত্র পার্টনার এক্সচেঞ্জে লিকুইডিটি পরিচালনার কাজে ব্যবহৃত হতো এবং এই অ্যাকাউন্টে কোনো গ্রাহকের সম্পদ সংরক্ষিত ছিল না।

কয়েন-ডিসিএক্স-এর সহ-প্রতিষ্ঠাতা সুমিত গুপ্ত সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, নির্দিষ্ট ওই অ্যাকাউন্টটি একটি জটিল সার্ভার লঙ্ঘনের কারণে আক্রান্ত হয়। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির কোষাগারে যথেষ্ট তহবিল রয়েছে, যা এই ক্ষতি সামলাতে সক্ষম এবং গ্রাহকদের কোনো আর্থিক ক্ষতি হবে না।

ঘটনাটি শনাক্ত হওয়ার পর কয়েন-ডিসিএক্স সাময়িকভাবে তাদের ওয়েব-থ্রি ট্রেডিং প্ল্যাটফর্ম স্থগিত করেছিল। তবে সেটি ইতিমধ্যে আবারও চালু হয়েছে। মূল এক্সচেঞ্জে স্বাভাবিক ট্রেডিং এবং ভারতীয় রুপিতে অর্থ উত্তোলন অব্যাহত ছিল এবং গ্রাহকেরা তাদের লেনদেন স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারছেন।

সুমিত গুপ্ত বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আতঙ্কে আপনার সম্পদ বিক্রি করবেন না। এতে খারাপ দামে বিক্রি হওয়ার সম্ভাবনা বাড়ে এবং অপ্রয়োজনীয় ক্ষতি হয়। বাজারকে স্থির হতে দিন, ধৈর্য ধরুন।’

কয়েন-ডিসিএক্স-এর অভ্যন্তরীণ নিরাপত্তা দল আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে মিলে তদন্ত চালিয়ে যাচ্ছে। তারা নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করে তা মেরামত এবং চুরি হওয়া অর্থের উৎস সন্ধানে কাজ করছে। শিগগিরই একটি ‘বাগ বাউন্টি প্রোগ্রাম’ চালু করার পরিকল্পনা করছে কয়েন-ডিসিএক্স। এখানে মূলত নৈতিক হ্যাকারদের পুরস্কৃত করে নিরাপত্তা দুর্বলতা শনাক্তে উৎসাহিত করা হবে।

এই হ্যাকিং ঘটনার তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। সুমিত গুপ্ত বলেন, ‘এটি শুধু অভ্যন্তরীণ ঘটনা নয়, বরং এটি বিশ্বজুড়ে ক্রিপটো প্ল্যাটফর্মগুলোর প্রতি ক্রমবর্ধমান হুমকির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।’

উল্লেখ্য, এ ঘটনার প্রেক্ষাপটে ভারত সরকার শিগগিরই তাদের প্রথম ক্রিপটো নীতিমালা প্রকাশ করতে যাচ্ছে, যা এই খাতে অধিক স্পষ্টতা ও নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে। কয়েন-ডিসিএক্স জানিয়েছে, তারা একটি নিরাপদ এবং বিশ্বাসযোগ্য ক্রিপটো ইকোসিস্টেম গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত