হোম > বিশ্ব > ভারত

সীমান্ত অতিক্রম করায় বিএসএফ সদস্যকে আটক করেছে পাকিস্তান

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

পাঞ্জাবের ফিরোজপুর সেক্টর দিয়ে সীমান্ত অতিক্রম করায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে পাকিস্তানের সীমান্তরক্ষীরা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল বুধবার আটক ওই বিএসএফ জওয়ানের নাম পি কে সিং। তিনি বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়নে কনস্টেবল পদে ছিলেন।

সীমান্তবর্তী একটি কৃষিজমির কাছাকাছি দায়িত্ব পালন করছিলেন ওই ভারতীয় জওয়ান। এ সময় ভারতের সীমান্ত বেড়া অতিক্রম করে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন তিনি। পরে পাকিস্তান রেঞ্জারস সদস্যরা তাঁকে আটক করে।

এই ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং জওয়ানকে মুক্ত করার পদক্ষেপ নিয়ে কাজ শুরু করেন।

এ ধরনের অনিচ্ছাকৃত সীমান্ত অতিক্রম নিরাপত্তাকর্মী কিংবা সাধারণ নাগরিকদের মধ্যে প্রায় সময়ই ঘটে। সাধারণত এমন হলে পতাকা বৈঠকের মাধ্যমে যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত পাঠানো হয়। কিন্তু হঠাৎ করেই ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় এই উত্তেজনার সূত্রপাত হয়েছে। এ অবস্থায় সীমান্ত অতিক্রমের মতো সাধারণ ঘটনাও এখন বিশেষ সংবেদনশীলতায় বিবেচিত হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আটক বিএসএফ সদস্যকে এখনো মুক্তি দেয়নি পাকিস্তান।

বিহারে মন্ত্রীর আত্মীয়ের জমি বাঁচাতে পরিবর্তন হয়ে গেল এক্সপ্রেসওয়ের রুট

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ