হোম > বিশ্ব > ভারত

‘বাঙালি হেনস্তা’ নিয়ে বিধানসভায় উত্তেজনা, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সাসপেন্ড

কলকাতা প্রতিনিধি  

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ছবি: সংগৃহীত

ফের পশ্চিমবঙ্গ বিধানসভায় চরম অস্থিরতা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন সাসপেন্ড করা হলো—এ প্রশ্ন তুলে বিধানসভার বাইরে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভার বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালে বিজেপি বিধায়কেরা একযোগে স্লোগান দিতে শুরু করেন। এ সময় সরকারপক্ষ থেকে পাল্টা স্লোগান ওঠে। দুই পক্ষই একে অপরকে ‘চোর’ বলে কটাক্ষ করতে থাকে।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বারবার বিরোধীদের অনুরোধ করেন মর্যাদা রক্ষা করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে।

এ সময় শঙ্কর ঘোষ আসনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে কেন সারা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হলো, সে প্রশ্ন তোলেন। নির্দেশ অমান্য করে নিজের আসনে শুয়ে পড়েন তিনি এবং প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় সাত-আটজন মার্শাল বিধায়কের কাছে এগিয়ে যান এবং তাঁকে টেনেহিঁচড়ে সভা থেকে বের করে দেন। এ সময় বিজেপি বিধায়ক ও বিধানসভার নিরাপত্তারক্ষীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

বিজেপি বিধায়কেরা শঙ্কর ঘোষকে ঘিরে স্লোগান তুলতে থাকেন এবং মার্শালদের বাধা দেন। পরে শঙ্কর ঘোষকে সভার বাইরে নিয়ে যাওয়া হয়। এ দিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকেও সাসপেন্ড করা হয়েছে।

বিশেষ অধিবেশনে ‘বাঙালি হেনস্তার প্রতিবাদ’ নিয়ে বিজেপি আগেই প্রশ্নোত্তর পর্ব বয়কট করেছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালে তাঁরা ‘ভোট চোর’, ‘গদি চোর’ স্লোগানে সরকারপক্ষকে আক্রমণ করেন।

পাল্টা মুখ্যমন্ত্রী বিধানসভায় বিজেপিকে আক্রমণ করে বলেন, এরা বাংলাবিরোধী, বাংলার ভাষা ও সংস্কৃতির ওপর অত্যাচার করে। বিজেপি দেশের লজ্জা। বাংলার ওপর অত্যাচার করলে একে একে সবকটা হারবে।

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, বিজেপি বিধায়কেরা সংসদীয় নিয়ম ভঙ্গ করছেন এবং বিধানসভায় কাগজ ছুড়ে মারছেন, যা সম্পূর্ণ অনৈতিক।

নিজের দলের বিধায়কদের উদ্দেশে মমতা বলেন, ‘ওরা যখন চিৎকার করবে, তখন তোমরাও প্রতিবাদে সরব হবে।’

ঘটনার জেরে অধিবেশন একসময় স্থগিত করতে হয়।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত