হোম > বিশ্ব > ভারত

মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের সুফল—৭ বছর পর ইরান থেকে এলপিজি কিনল ভারত

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

সাময়িকভাবে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ৭ বছর পর প্রথমবারের মতো ইরান থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কিনেছে ভারত। জ্বালানি বাণিজ্যের তথ্য বিশ্লেষক সংস্থা এলএসইজি ও সংশ্লিষ্ট তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালে পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার চাপে পড়ে ইরান থেকে সব ধরনের জ্বালানি কেনা বন্ধ করে দিয়েছিল ভারত। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘অরোরো’ নামে এলপিজি কার্গোবাহী ট্যাংকারটি প্রাথমিকভাবে চীনের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্যাংকারটি এখন তার গতিপথ পরিবর্তন করে ভারতের পশ্চিম উপকূলের ম্যাঙ্গালোর বন্দরের দিকে যাচ্ছে এবং খুব শীঘ্রই সেখানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

আমদানিকৃত ইরানি এলপিজি ভারতের তিনটি প্রধান জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠান—ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (এইচপিসিএল)-এর মধ্যে ভাগ করে দেওয়া হবে। সূত্র জানিয়েছে, কার্গোটি একজন ব্যবসায়ীর কাছ থেকে কেনা হয়েছে এবং এর মূল্য পরিশোধ করা হবে ভারতীয় মুদ্রা রুপিতে।

তবে ইরান থেকে জ্বালানি আমদানির বিষয়ে সরকারি মহলে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা আজ বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, ইরান থেকে কোনো কার্গো লোড হওয়ার খবর আমাদের জানা নেই। এ বিষয়ে ভারতের জ্বালানি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানের কাছে জানতে চাওয়া হলেও তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ ভারত বর্তমানে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ গ্যাস সংকট মোকাবিলা করছে। গৃহস্থালির রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ইতিমধ্যে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে।

গত বছর ভারতে ৩৩ দশমিক ১৫ মিলিয়ন মেট্রিক টন এলপিজি ব্যবহৃত হয়েছে, যার ৬০ শতাংশই আমদানিনির্ভর। আর এই আমদানির প্রায় ৯০ শতাংশই আসে মধ্যপ্রাচ্য থেকে।

এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধের ফলে হরমুজ প্রণালীতে আটকা পড়া জাহাজ উদ্ধারে কাজ করছে ভারত। ইতিমধ্যে ‘শিবালিক’, ‘নন্দা দেবী’, ‘পাইন গ্যাস’ এবং ‘জগবসন্ত’ নামক চারটি এলপিজি ট্যাংকার ওই এলাকা থেকে বের করে আনা সম্ভব হয়েছে বলেও জানা গেছে।

বিহারে মন্ত্রীর আত্মীয়ের জমি বাঁচাতে পরিবর্তন হয়ে গেল এক্সপ্রেসওয়ের রুট

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ