হোম > বিশ্ব > ভারত

কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে লড়তে পারেন সানিয়া মির্জা 

কলকাতা সংবাদদাতা 

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ময়দানে দেখা যেতে পারে টেনিস তারকা সানিয়া মির্জাকে। দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিটে নির্বাচনে অংশ নিতে পারেন সানিয়া মির্জা এমন খবর ভাসছে। 

গতকাল বুধবার চার রাজ্যে লোকসভা নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছিলেন কংগ্রেস নেতারা। গোয়া, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ ও ঝাড়খন্ডের বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণাও করেছে দলটি। এই আবহের মধ্যেই জল্পনা শুরু হয়েছে, সানিয়া মির্জাকে লোকসভা নির্বাচনের টিকিট দেবে কংগ্রেস। হায়দরাবাদের মতো গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভাবা হচ্ছে তাঁর নাম। 

গতকাল রাতে তেলেঙ্গানার বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে কংগ্রেস। তবে সেই তালিকায় নেই হায়দরাবাদ শহরের নাম। কংগ্রেসের দলীয় সূত্রে খবর, নেতৃত্বের কাছে সানিয়ার নাম প্রস্তাব করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন। প্রাক্তন এই অধিনায়কের সঙ্গে সানিয়ার ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। 

কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত মোহাম্মদ আজহারউদ্দিন। গত বছর তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন তিনি। তবে সেখানে কংগ্রেস সরকার গড়লেও জিততে পারেননি আজহারউদ্দিন। এই অবস্থায় ভারতের সফলতম নারী টেনিস তারকার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে হায়দরাবাদে বাজিমাত করা যায় কি না, সে নিয়ে ভাবনাচিন্তাও শুরু করেছে কংগ্রেস। 

উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে হায়দরাবাদ কেন্দ্রটি রয়েছে ওয়াইসিদের দখলে। বর্তমানে সেখানকার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। এরই মধ্যে ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি আর বিআরএস।

যুদ্ধ শুরুর দুদিন পর নেতানিয়াহুকে মোদির ফোন, কী কথা হলো

খামেনি হত্যার নিন্দা জানাল ভারতের বিরোধী দল—মোদি এখনো চুপ

খামেনিকে হত্যা: বিক্ষোভে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে মাতম

মুখ্যমন্ত্রিত্ব হারিয়েছিলেন যে মামলায়, সেটাতে খালাস পেলেন কেজরিওয়াল

মহারাষ্ট্রে এত বেশি নারী নিখোঁজ হয় কেন

বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত

বদলে যাচ্ছে কেরালার নাম, বদলাতে চায় ভারতের আরও কয়েক রাজ্য

ভারতের মহারাষ্ট্রে দুই বছরে নিখোঁজ ৯৩ হাজারের বেশি নারী

একবার বিয়ে পণ্ড করে এবার বিয়ের মঞ্চেই কনেকে গুলি

১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু