হোম > বিশ্ব > ভারত

জরুরি ব্যবহারের জন্য ডব্লিউএইচওর অনুমোদন পেল ভারতের কোভ্যাক্সিন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেয়েছে ভারত বায়োটেকের তৈরি করোনাভাইরাসের প্রতিরোধের টিকা কোভ্যাক্সিন। আজ বুধবার বিশেষজ্ঞ কমিটির বৈঠকে কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে সংস্থাটি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টিকাটির অনুমোদনের ফলে অগণিত শিক্ষার্থীসহ এই টিকা নেওয়া কোটি কোটি ভারতীয় এবার বিভিন্ন দেশে প্রবেশের অনুমতি পেতে পারে। সম্প্রতি অস্ট্রেলিয়া ভারতের তৈরি প্রথম এই কোভিড-১৯ টিকাকে অনুমোদন দেয়।

এর আগে গত সপ্তাহের মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিটি টিকা ব্যবহারের ঝুঁকি এবং সাফল্য সংক্রান্ত নানা তথ্য এবং নথি পরীক্ষা করেন। কোভ্যাক্সিন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর বিশ্লেষণের পরে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেন তাঁরা। 

চলতি বছরের গত এপ্রিলে জরুরি ব্যবহারের জন্য আবেদন করেছিল ভারত বায়োটেক। জুলাইয়ে পাঠানো হয় টিকার সুরক্ষা, কার্যকারিতা, উৎপাদনস্থল পরীক্ষাসহ প্রয়োজনীয় তথ্যগুলো।

বিহারে মন্ত্রীর আত্মীয়ের জমি বাঁচাতে পরিবর্তন হয়ে গেল এক্সপ্রেসওয়ের রুট

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ