হোম > বিশ্ব > ভারত

গুজরাটে এক কেজি লেবুর দাম ২০০ টাকার ওপরে

ভারতের গুজরাটে সরবরাহ কম থাকায় বেড়েছে লেবুর দাম। রাজ্যটিতে প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে ২০০ রুপিতে, যা বাংলাদেশি টাকায় ২২৭ টাকা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

একজন ক্রেতা বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘লেবুর কেজি ছিল ৫০ থেকে ৬০ রুপি। সেই লেবু এখন প্রতি কেজি ২০০ রুপিতে বিক্রি হচ্ছে। আমাদের সবকিছুকে বাজেটের মধ্যে মানিয়ে নিতে হবে। কিন্তু দামের এই বৃদ্ধি আমাদের “রান্নাঘরের বাজেটে” প্রভাব ফেলছে। কবে দাম কমবে আমরা জানি না।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গরমে মানুষ তাদের খাদ্যতালিকায় লেবু অন্তর্ভুক্ত করতে পছন্দ করে। কারণ এটি ভিটামিন সি-র একটি সমৃদ্ধ উৎস। আর এটি পানিশূন্যতা রোধ করে। এর বেশি ব্যবহার ও সরবরাহের ঘাটতি লেবুর দাম আকাশচুম্বী করেছে।

এ নিয়ে হিমানশু নামে এক ক্রেতা বলেন, প্রায় সব সবজির দাম বেড়েছে। তবে এটি আমাদের প্রত্যাশার চেয়ে বেশি। একজন মধ্যবিত্ত গ্রাহকের পক্ষে এত দামি সবজি কেনা কঠিন। আমরা আগে যেভাবে লেবু কিনতাম, এখন সেভাবে বেশি পরিমাণে লেবু কিনতে পারছি না।’

এদিকে হঠাৎ ক্রেতারা কম পরিমাণে লেবু কিনতে বাধ্য হওয়ায় এর প্রভাব ব্যবসায়ীদের ওপরও পড়েছে। তাই দাম বৃদ্ধির প্রভাব পড়েছে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের ওপর।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত