হোম > বিশ্ব > ভারত

তেলেঙ্গানায় যৌনপল্লি চালানোর অভিযোগে কয়েকজন বাংলাদেশি গ্রেপ্তার

হায়দরাবাদ পুলিশের কয়েকজন সদস্য। ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানায় যৌনপল্লি চালানোর অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দরাবাদ পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের একটি দল গতকাল শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তবে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ।

হায়দরাবাদ পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট গতকাল শনিবার তেলেঙ্গানার হায়দরাবাদের নিকটবর্তী এলাকা লাকড়ি কা পুল থেকে তাদের গ্রেপ্তার করে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ স্থানীয় হোটেল অক্ষয়ে অভিযান চালিয়ে ২৭ বছর বয়সী এক খদ্দেরকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ ২০,২১ ও ২২ বছর বয়সী তিন ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। তাদের আদি নিবাস যথাক্রমে পশ্চিমবঙ্গ, আসাম ও হায়দরাবাদ।

পুলিশ জানিয়েছে, বাংলাদেশি নাগরিক সেলিম মণ্ডল (৩৬) এবং তাঁর স্ত্রী মারিয়া ইমচেন হায়দরাবাদের নরসিংগির এলাকার একটি অত্যাধুনিক অ্যাপার্টমেন্টে থাকতেন এবং সেখানে থেকেই হোটেলের ১০৪ এবং ২০৪ নম্বর কামরা দেহব্যবসার একটি চক্র পরিচালনা করতেন।

পুলিশ আরও জানিয়েছে, বাংলাদেশ থেকে নারী পাচারকারী নেটওয়ার্কের মূল হোতা সুমন কুমার গুরু ওরফে রবি কুমারকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, অভিযানে অল্প পরিমাণ গাঁজা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সাইফাবাদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত