হোম > বিশ্ব > ভারত

ছাদ থেকে লাফিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার ‘আত্মহত্যা’

ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তিনি দিল্লি চাণক্যপুরী এলাকায় তাঁর জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আজ শুক্রবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটেছে বলে এ প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে-ওই কর্মকর্তার নাম জিতেন্দ্র রাওয়াত। তিনি বিষণ্নতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। তিনি তাঁর মায়ের সঙ্গে ভবনের প্রথম তলায় থাকতেন। তাঁর স্ত্রী দুই সন্তানসহ দেরাদুনে থাকেন। তাঁর জিতেন্দ্র রাওয়াতের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। তিনি মারা যাওয়ার সময় তাঁর মা বাড়িতে ছিলেন। এ ঘটনার বিস্তারিত জানতে তদন্ত করছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি প্রকাশ করেছে এবং গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ৭ মার্চ (শুক্রবার) সকালে নয়াদিল্লিতে মারা গেছেন। মন্ত্রণালয় তাঁর পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা দিচ্ছে এবং দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করছে।’

গোপনীয়তা রক্ষার প্রয়োজন উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই শোক ও অসুবিধার সময়ে মন্ত্রণালয় তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে। শোকের এই সময়ে পরিবারের গোপনীয়তাকে সম্মান করার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না।’

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত