হোম > বিশ্ব > ভারত

ভারতে বিমানবাহিনীর এয়ার শো দেখতে গিয়ে ৩ জনের মৃত্যু

ভারতের চেন্নাইয়ে মেরিনা বিচে বিমানবাহিনীর এয়ার শো দেখতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে অন্তত একজন হিট স্ট্রোকে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৯২তম বিমানবাহিনী (আইএএফ) দিবস উদ্‌যাপন উপলক্ষে এই এয়ার শোর আয়োজন করা হয়। এই শো দেখতে আজ রোববার সকাল ১১টার আগে মেরিনা সৈকতে উৎসুক জনতা জড়ো হয়। সূর্যের প্রচণ্ড খরতাপ থেকে বাঁচতে অনেকে ছাতা নিয়ে হাজির হন।

এয়ার শোতে একটি সিমুলেটেড উদ্ধার অভিযান এবং জিম্মিদের মুক্ত করার জন্য স্পেশাল গারুড় বাহিনীর কমান্ডোদের প্রদর্শনী ছিল। 

এই শোতে অত্যাধুনিক রাফালসহ ৭২টি যুদ্ধবিমান প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল দেশীয়ভাবে তৈরি অত্যাধুনিক লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস, লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ড এবং হেরিটেজ বিমান ডাকোটা। 

এয়ার শো দেখতে সমুদ্র সৈকতে প্রায় ১৫ লাখ মানুষ জড়ো হয়েছিল। 

এ নিয়ে তৃতীয়বারের মতো দিল্লির বাইরে এবং দক্ষিণ ভারতে প্রথমবারের মতো এয়ার শো করলো ভারতীয় বিমানবাহিনী। ২০২৩ সালের অক্টোবরে আইএএফ প্রয়াগরাজে এয়ার শো করেছিল এবং ২০২২ সালে করেছিল চণ্ডীগড়ে।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত