হোম > বিশ্ব > ইউরোপ

মহানবীর (স.) ব্যঙ্গচিত্র আঁকা ড্যানিশ কার্টুনিস্টের মৃত্যু

মহানবী হজরত মোহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা ডেনমার্কের শিল্পী কার্ট ওয়েস্টারগার্ড মারা গেছেন। গতকাল রোববার ৮৬ বছর বয়সে মারা যান। ড্যানিশ বাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কার্ট ওয়েস্টারগার্ডের পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ওয়েস্টারগার্ড ১৯৮০ এর দশকের শুরুতে রক্ষণশীল পত্রিকা জিলল্যান্ডস-পোস্টেনের কার্টুনিস্ট ছিলেন। ২০০৫ সালে ওই পত্রিকায় মহানবীর বিতর্কিত কার্টুন আঁকার জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান।

২০১০ সালে মহানবী হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করা ড্যানিশ কার্টুনিস্টের বাড়িতে হামলার অভিযোগে সোমালি এক যুবককে আটক করা হয়। পরে ওই যুবকের সঙ্গে আল কায়দার সংযোগ খুঁজে পাওয়া গেছে বলে জানায় ড্যানিশ পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সকে ওয়েস্টারগার্ড বলেছিলেন, বিতর্কিত ওই ব্যঙ্গচিত্র নিয়ে তাঁর কোনো আফসোস নেই।

২০০০ কর্মী ছাঁটাই করবে বিবিসি, বছরে ব্যয় কমাবে প্রায় ৬৮ কোটি ডলার

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

পুতিনকে চিঠি দিয়ে জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাবকে কীভাবে নিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনকে আপসের আহ্বান পুতিনের

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠকের প্রস্তাবসহ আর কী আছে এতে

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স