হোম > বিশ্ব > ইউরোপ

নিহত স্কুলছাত্রীদের স্মরণে স্কুলব্যাগ নিয়ে মাঠে নামলেন ইরানের ফুটবলাররা

আজকের পত্রিকা ডেস্ক­

মাঠে স্কুলব্যাগ হাতে ইরানের খেলোয়াড়েরা। ছবি: সংগৃহীত

তুরস্কে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচের আগে ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা হাতে স্কুলব্যাগ নিয়ে এবং বাহুতে কালো ব্যান্ড পরে মাঠে নামেন। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলায় নিহত ইরানের স্কুলছাত্রীদের স্মরণে জাতীয় সংগীত বাজানোর সময় এই প্রতীকী প্রতিবাদ জানান খেলোয়াড়েরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার (২৭ মার্চ) তুরস্কের পর্যটন নগরী বেলেকে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে নামার আগে এই দৃশ্য দেখা যায়। দলের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই তেহরানের শাজারেহ তায়্যেবেহ স্কুলে যে হামলা হয়, তার প্রতিবাদেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

খেলোয়াড়দের হাতে ছিল গোলাপি ও বেগুনি রঙের ফিতা বাঁধা স্কুলব্যাগ। ইরানের দাবি, ওই হামলায় ১৭৫ জনের বেশি নিহত হন, যাঁদের মধ্যে অনেক শিশু ও শিক্ষক ছিলেন।

ইরানের ফুটবল দলের মুখপাত্র বলেন, ‘ওই হামলায় নিহত ১৬৫ জন কন্যাশিশুকে স্মরণ করতে খেলোয়াড়েরা তাঁদের হৃদয়ের কাছে স্কুলব্যাগ ধরে রেখেছেন।’

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক তদন্তকারীরা ধারণা করছেন, হামলাটি তাদের বাহিনীর কারণেই ঘটেছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি এবং তদন্ত চলমান রয়েছে।

এর আগে, চলতি মাসের শুরুতে এশিয়ান কাপের একটি ম্যাচে ইরানের নারী ফুটবল দলের কয়েকজন খেলোয়াড় জাতীয় সংগীত চলাকালে নীরব থাকেন। এ ঘটনায় তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাদের ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দেয়।

এদিকে আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই আসরে নিজেদের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে আয়োজনের অনুরোধ করেছিল ইরান ফুটবল ফেডারেশন। তবে তা প্রত্যাখ্যান করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

তুরস্কে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইরান ২-১ গোলে নাইজেরিয়ার কাছে হেরে যায়। আগামী মঙ্গলবার তুরস্কেই কোস্টারিকার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে দলটি।

ইউক্রেন যুদ্ধে অর্থসংকটে মস্কো, প্রতিরক্ষা বাজেটে অলিগার্কদের অনুদান চাইলেন পুতিন

ট্রাম্পের নীতিতে খেপেছে জার্মানি, যুক্তরাষ্ট্রকে আঘাতে খুঁজছে দুর্বল জায়গা

ইরানি ড্রোন সামলাতে ইউক্রেনের সহায়তা চেয়েছেন ট্রাম্প: জেলেনস্কি

লেবাননের প্রতি ফ্রান্সের পূর্ণ সমর্থন, সামরিক সহায়তার ঘোষণা দিলেন মাখোঁ

বিবিসির নতুন বস হলেন গুগলের সাবেক নির্বাহী ম্যাট ব্রিটিন

যুক্তরাজ্যের কাছ থেকে ২০টি টাইফুন যুদ্ধবিমান কিনছে তুরস্ক

ইহুদি নিধনের সহযোগী ভক্সওয়াগন এবার ইসরায়েলের জন্য অস্ত্র বানাবে

আকাশপথে ইউক্রেনে বড় হামলা রাশিয়ার, ছুড়ল ৯৪৮টি ড্রোন

যুক্তরাজ্যের পারমাণবিক সাবমেরিন ঘাঁটিতে প্রবেশের চেষ্টা, ইরানি আটক

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করলে আমরাও ইরানকে দেব না—যুক্তরাষ্ট্রকে রাশিয়া