হোম > বিশ্ব > ইউরোপ

স্পাইওয়্যারের বাজার শর্তাধীন রাখার পক্ষে জার্মান চ্যান্সেলর

ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের উদ্ভাবিত স্পাইওয়্যার পেগাসাস বিতর্ক নিয়ে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। পেগাসাস স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা দ্বারা পরিচালিত দেশগুলোতে মত প্রকাশের স্বাধীনতা হ্রাস করতে সাহায্য করছে কি–না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এ জাতীয় সফটওয়্যারের ক্ষেত্রে শর্তাধীন সীমাবদ্ধতা রাখতে হবে। এই সফটওয়্যারগুলো এমন দেশগুলোতে বিক্রি করা উচিত নয় যেখানে এ ধরনের হামলার বিষয়ে বিচারিক পর্যবেক্ষণের নিশ্চয়তা দেওয়া যায় না। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।   

এরই মধ্যে এ বিষয়ে অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে দেশটির সরকার। স্পাইওয়্যারটি রপ্তানির নিয়ম আরও কঠোর করা উচিৎ কি না তা খতিয়ে দেখছে কমিটি।

যখন ফাঁস হওয়া তালিকায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর নাম আসল তখনই নড়ে চড়ে বসল ইসরায়েল। এরই মধ্যে ফরাসি প্রেসিডেন্টের ফোন নম্বর এবং পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের এলিসি প্যালেসের এক কর্মকর্তা। 

এদিকে আগেই এনএসও ফরাসি প্রেসিডেন্টের বিষয়টি অস্বীকার করেছে। সংস্থাটি বলছে তাদের নজরদারির তালিকায় ফরাসি প্রেসিডেন্ট ছিল না। তাঁরা কেবল মাত্র তাদের ক্লায়েন্টদের বৈধ তদন্তের জন্য এই শক্তিশালী সরঞ্জাম ব্যবহার করে। যা সন্ত্রাস বা অপরাধ দমন করে।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

পুতিনকে চিঠি দিয়ে জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাবকে কীভাবে নিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনকে আপসের আহ্বান পুতিনের

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠকের প্রস্তাবসহ আর কী আছে এতে

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স

মা যখন জানলেন তাঁর কিশোরী কন্যার বয়ফ্রেন্ড দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী