হোম > বিশ্ব > ইউরোপ

তেলের নির্ধারিত দাম ‘মানবে না’ রাশিয়া

বেঁধে দেওয়া তেলের দাম মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। শনিবার (৩ ডিসেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পশ্চিমাদের নির্ধারণ করা তেলের দাম রাশিয়া ‘মানবে না’ এবং কীভাবে এর জবাব দেওয়া যায় সেই উপায় খোঁজা হচ্ছে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এর আগে শুক্রবার বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-৭, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া সমুদ্রপথে রপ্তানি করা রাশিয়ার তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণ করে দেয়। মূলত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থের জোগান কমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবারও রাশিয়ার উরালস অপরিশোধিত তেল প্রতি ব্যারেল ৬৭ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার কারণে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো বিশেষভাবে লাভবান হবে।

এক বিবৃতিতে ইয়েলেন বলেন, ‘রাশিয়ার অর্থনীতি ইতিমধ্যে সংকুচিত হওয়ার পাশাপাশি বাজেটও সম্প্রসারণের ওপর চাপ পড়ছে। এখন তেলের দাম নির্ধারণ অবিলম্বে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎসকে সংকুচিত করবে।’

রাশিয়ার তেলের দাম নির্ধারণ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। শুক্রবার জি-৭ ও অস্ট্রেলিয়া রাশিয়ার তেলের দাম কমিয়ে ৬০ ডলার করতে ঐকমত্যে পৌঁছায়। এর আগে ইউরোপীয় ইউনিয়নও একই দাম নির্ধারণে সম্মত হয়। আগামী ৫ ডিসেম্বর থেকে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল সরবরাহে পশ্চিমাদের নির্ধারিত দাম কার্যকর হবে।

ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার

পারমাণবিক অস্ত্র বাড়াবে ফ্রান্স: মাখোঁ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুরক্ষায় প্রস্তুত ইউরোপের ৩ দেশ

সাইপ্রাসের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর অস্বীকার দেশটির

সাইপ্রাসের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

লেবার পার্টির দুর্গে উপনির্বাচনে জিতল উদার গ্রিন পার্টি

ব্রিটিশ নিষেধাজ্ঞার মুখে রোসাটম, রূপপুর পরমাণু প্রকল্পে কী প্রভাব পড়বে

উত্তর কোরিয়া নিয়ে ভাষণ দিতে গিয়ে লাটভিয়ায় রুশ শিক্ষক আটক

রাশিয়ার কারখানায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৭

এপস্টেইন ফাইলসে স্টিফেন হকিংয়ের চাঞ্চল্যকর ছবি