হোম > বিশ্ব > ইউরোপ

পুতিন দ্বিতীয় হিটলার, রাশিয়ার জয় মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ: জেলেনস্কি 

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার জয়ের পরিণতি নিয়ে ভাবতে বলছেন ইউক্রেনের প্রধান ভলোদিমির জেলেনস্কি। এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেন তিনি। ‘যুদ্ধবাজ’ ভ্লাদিমির পুতিনকে বারবার নির্বাচিত করে ‘দ্বিতীয় হিটলার’ তৈরির জন্য রাশিয়াকে দোষারোপ করেন তিনি।    

প্রায় ২৫ বছরে ধরে রাশিয়া শাসন করছেন পুতিন। এর মধ্যে চার বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন। 

জেলেনস্কিকে উদ্ধৃত করে দ্য মিরর এক প্রতিবেদনে বলেন, ‘বিশ্ববাসীর কাছে সব সম্মান খুইয়েছে রাশিয়া। বারবার পুতিনকে নির্বাচিত করে দ্বিতীয় হিটলার তৈরি করেছে দেশটি।’

যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিবিএসের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেন হেরে গেলে এতে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হতে পারে। ‘রুশরা যদি পোল্যান্ড পৌঁছে, এরপর কী হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ?’

‘আমরা অতীতে ফিরে যেতে পারব না। কিন্তু আমরা এখানেই এর সমাপ্তি ঘটাতে পারি।’

ইউক্রেনের গণমাধ্যমে প্রায়ই এডলফ হিটলারের সঙ্গে তুলনা করে পুতিনকে ‘পুতলার’ বলে সম্বোধন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির নেতা ছিলেন এডলফ হিটলার। 

তবে রাশিয়াতে শোনা যাচ্ছে উল্টো কথা। পুতিন ও অন্যান্য রুশ কর্মকর্তারা প্রায়শই জেলেনস্কিকে ‘নাৎসি’ বলে নিন্দা করেন। ক্রেমলিনের এ স্বৈরশাসক বলছেন, তাঁর এ ‘বিশেষ সেনা অভিযানের’ উদ্দেশ্য হলো ইউক্রেনকে নাৎসিমুক্ত করা।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

পুতিনকে চিঠি দিয়ে জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাবকে কীভাবে নিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনকে আপসের আহ্বান পুতিনের

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠকের প্রস্তাবসহ আর কী আছে এতে

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স

মা যখন জানলেন তাঁর কিশোরী কন্যার বয়ফ্রেন্ড দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী