হোম > বিশ্ব > ইউরোপ

লেবাননের প্রতি ফ্রান্সের পূর্ণ সমর্থন, সামরিক সহায়তার ঘোষণা দিলেন মাখোঁ

আজকের পত্রিকা ডেস্ক­

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ছবি: সংগৃহীত

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের প্রেক্ষাপটে লেবাননের প্রতি ফ্রান্সের ‘পূর্ণ সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং মানবিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

প্রেসিডেন্ট মাখোঁ তাঁর বার্তায় গতকাল মঙ্গলবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে হওয়া ফোনালাপের উদ্ধৃতি দেন। তিনি বলেন, হিজবুল্লাহর পক্ষ থেকে সামরিক উত্তেজনা বৃদ্ধির পর থেকে লেবানন সরকার তাদের সার্বভৌমত্ব সুসংহত করতে এবং জনগণের স্বার্থরক্ষায় অত্যন্ত সাহসী ও শক্তিশালী কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

উল্লেখ্য, গত বছরের ৯ জানুয়ারি জেনারেল জোসেফ আউনকে দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে লেবাননের পার্লামেন্ট।

সংকটের এই মুহূর্তে লেবাননকে সহায়তায় ফ্রান্সের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান মাখোঁ। তিনি বলেন, লেবাননের সশস্ত্র বাহিনী (এলএএফ) ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে আগামী কয়েক দিনের মধ্যে সাঁজোয়া যান সরবরাহ করবে ফ্রান্স।

মাখোঁ আরও বলেন, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের জন্য ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রীসহ মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রাখবে প্যারিস। এ ছাড়া লেবাননের সেনাবাহিনীকে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং দেশের সীমান্ত সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে অপারেশনাল ও লজিস্টিক্যাল সাপোর্ট দেবে ফ্রান্স।

প্রসঙ্গত, ২ মার্চ লেবানন এই আঞ্চলিক যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে। বর্তমানে ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযানের মুখে লেবানন সরকার একটি অস্থায়ী যুদ্ধবিরতি এবং সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে, যাতে ফ্রান্স মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছে। মাখোঁ সতর্ক করে বলেছেন, লেবাননকে আর কোনো যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যাবে না এবং দেশটির আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

২০০০ কর্মী ছাঁটাই করবে বিবিসি, বছরে ব্যয় কমাবে প্রায় ৬৮ কোটি ডলার

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

পুতিনকে চিঠি দিয়ে জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাবকে কীভাবে নিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনকে আপসের আহ্বান পুতিনের

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠকের প্রস্তাবসহ আর কী আছে এতে

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স