হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের হামলায় রাশিয়ার শীর্ষ নৌ-কমান্ডার গুদকভ নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ। ছবি: আরটি

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ ইউক্রেন সীমান্তসংলগ্ন কুরস্ক অঞ্চলে দায়িত্বপালনের সময় নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নৌসেনাদের একটি অস্থায়ী ঘাঁটিতে তিনি প্রাণ হারান।

রুশ সংবাদ সংস্থা আরটি জানিয়েছে, প্রথমবার গুদকভের মৃত্যুর খবর দেন প্রিমোরিয়ে অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি গুদকভ ও হামলায় নিহত অন্যান্য সেনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি লিখেছেন, ‘তিনি (গুদকভ) ছিলেন দৃঢ় মনোবলের এক যোদ্ধা, যিনি নিজের জীবন শুধু নৌবাহিনীর সঙ্গেই কল্পনা করতেন।’

কোঝেমিয়াকো আরও জানান, উচ্চপদে অধিষ্ঠিত হয়েও গুদকভ নিয়মিত মেরিন সেনাদের সঙ্গে সরাসরি দেখা করতেন। চলতি বছরের মার্চে তিনি নৌবাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি রুশ বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ১৫৫তম মেরিন ব্রিগেডের নেতৃত্বে ছিলেন।

২০২৩ সালে গুদকভ ‘হিরো অব রাশিয়া’ খেতাবে ভূষিত হন। কুরস্ক অঞ্চলকে ইউক্রেনীয় বাহিনীর দখলমুক্ত করার অভিযানে সাহসিকতা, নেতৃত্বগুণ ও সংগঠকসুলভ দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মান পান।

রাশিয়ার জনপ্রিয় সংবাদপত্র ‘আর্গুমেন্টি আই ফ্যাক্টি’ একটি অপ্রকাশিত সূত্রের বরাতে জানিয়েছে, গতকাল বুধবার ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় কুরস্ক অঞ্চলের সামনের সারির একটি মেরিন ঘাঁটিতে গুদকভ নিহত হন।

এ ঘটনার মধ্য দিয়ে চলমান রুশ-ইউক্রেন যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে এবং কুরস্ক সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

২০০০ কর্মী ছাঁটাই করবে বিবিসি, বছরে ব্যয় কমাবে প্রায় ৬৮ কোটি ডলার

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

পুতিনকে চিঠি দিয়ে জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাবকে কীভাবে নিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনকে আপসের আহ্বান পুতিনের

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠকের প্রস্তাবসহ আর কী আছে এতে

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স