হোম > বিশ্ব > ইউরোপ

ছোট ভাইকে প্রাসাদ থেকে তাড়ালেন রাজা চার্লস

অবশেষে ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রুকে রাজপ্রাসাদ থেকে চিরতরে বের করে দিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। রাজপ্রাসাদের অভ্যন্তরীণ সূত্রের বরাতে শুক্রবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য সান।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ৬২ বছর বয়সী প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ছিল। মানবপাচারে অভিযুক্ত জেফ্রি এপস্টিন ও গিলেইন ম্যাক্সওয়েল দম্পতির সঙ্গে সম্পর্কের জেরে তিন বছর আগে ব্রিটিশ রাজপরিবার থেকে পদত্যাগ করেছিলেন তিনি। 

প্রাসাদ সূত্র দ্য সানকে জানায়, প্রিন্স অ্যান্ড্রু নিষিদ্ধ হওয়ার ফলে এখন থেকে তাঁর জন্য বাকিংহাম প্যালেসে কোনো কক্ষ বা কার্যালয় বরাদ্দ থাকবে না। বাকিংহাম প্যালেসকে তিনি তাঁর ঠিকানা হিসেবে ব্যবহারও করতে পারবেন না। প্রাসাদে তাঁর সকল ধরনের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। রাজা তৃতীয় চার্লস বিষয়টি পরিষ্কারভাবে জানিয়েছেন। প্রিন্স অ্যান্ড্রু এখন রাজকীয় আর কোনো দায়িত্বে নেই। 

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, রাজপ্রাসাদ থেকে পদত্যাগ সত্ত্বেও রানি দ্বিতীয় এলিজাবেথের সময় প্রিন্স অ্যান্ড্রু সীমিত পরিসরে কর্মীদের নিয়ে রাজপ্রাসাদে তাঁর অবস্থান ধরে রেখেছিলেন। 

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরালে নিজের প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান। পরে ব্রিটেনের রাজা হিসেবে দায়িত্ব নেন ৭৩ বছর বয়সী তৃতীয় চার্লস। রানি এলিজাবেথের স্থলাভিষিক্ত হন তিনি।

ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার

পারমাণবিক অস্ত্র বাড়াবে ফ্রান্স: মাখোঁ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুরক্ষায় প্রস্তুত ইউরোপের ৩ দেশ

সাইপ্রাসের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর অস্বীকার দেশটির

সাইপ্রাসের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

লেবার পার্টির দুর্গে উপনির্বাচনে জিতল উদার গ্রিন পার্টি

ব্রিটিশ নিষেধাজ্ঞার মুখে রোসাটম, রূপপুর পরমাণু প্রকল্পে কী প্রভাব পড়বে

উত্তর কোরিয়া নিয়ে ভাষণ দিতে গিয়ে লাটভিয়ায় রুশ শিক্ষক আটক

রাশিয়ার কারখানায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৭

এপস্টেইন ফাইলসে স্টিফেন হকিংয়ের চাঞ্চল্যকর ছবি