হোম > বিশ্ব > ইউরোপ

উইন্ডসরে নতুন বাড়িতে উঠছেন প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস

আজকের পত্রিকা ডেস্ক­

উইন্ডসরে অবস্থিত এই ফরেস্ট লজেই উঠবেন উইলিয়াম ও কেট দম্পতি। ছবি: সিএনএন

ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট শিগগির পরিবার-পরিজন নিয়ে উইন্ডসরে নতুন বাড়িতে উঠতে যাচ্ছেন। এ বছরই তাঁরা তাঁদের তিন সন্তান জর্জ, শার্লট ও লুইসকে নিয়ে উইন্ডসর গ্রেট পার্কের সবুজঘেরা ফরেস্ট লজে উঠবেন বলে ব্রিটেনের সংবাদ সংস্থা পিএ মিডিয়া জানিয়েছে।

রাজপরিবারের এক মুখপাত্র বলেছেন, ওয়েলস পরিবার এ বছরই নতুন বাড়িতে উঠবে। বর্তমানে তাদের প্রধান আবাস উইন্ডসরে অবস্থিত অ্যাডিলেড কটেজ। এ বাড়ি থেকে নতুন বাড়িটি খুব বেশি দূরে নয়।

ওয়েলস দম্পতির আগমন উপলক্ষে চলতি মাসের শুরুর দিকে স্থানীয় কর্তৃপক্ষ ফরেস্ট লজে কিছু অভ্যন্তরীণ ও বহিরাগত ছোটখাটো পরিবর্তনের অনুমতি দেয়। এর মধ্যে একটি জানালা অপসারণ ও ফায়ার প্লেসে কাজ করার কিছু বিষয় ছিল। এর আগে ২০০১ সালে বাড়িটি প্রায় ১৫ লাখ পাউন্ড (প্রায় ২৫ কোটি টাকা) ব্যয়ে সংস্কার করা হয়েছিল। সে সময়ের ছবিতে বাড়িটির পাথরের কারুকাজ, অলংকৃত ছাদের নকশা ও জটিল প্লাস্টার কার্নিশ দেখা যায়।

ওয়েলস দম্পতির নতুন বাড়িতে ওঠা এবারই প্রথম নয়। ২০২২ সালের আগস্টে ঘোষণা দেওয়া হয়েছিল, তাঁরা সন্তানদের স্বাভাবিক পারিবারিক জীবন দিতে লন্ডনের বাইরে উইন্ডসরে স্থায়ীভাবে থাকতে শুরু করবেন।

তবে সাম্প্রতিক এ পদক্ষেপ এসেছে পরিবারের এক কঠিন সময় অতিক্রমের পর। গত মার্চে কেট জানান, তাঁর শরীরে ক্যানসার ধরা পড়েছে এবং তিনি কেমোথেরাপি নিচ্ছেন। এর ফলে তিনি প্রকাশ্য জীবন থেকে আড়ালে চলে যান। গত সেপ্টেম্বর তিনি ঘোষণা করেন, কেমোথেরাপি শেষ হয়েছে এবং তিনি ক্যানসারমুক্ত থাকার সর্বোচ্চ চেষ্টা করছেন।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

পুতিনকে চিঠি দিয়ে জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাবকে কীভাবে নিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনকে আপসের আহ্বান পুতিনের

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠকের প্রস্তাবসহ আর কী আছে এতে

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স

মা যখন জানলেন তাঁর কিশোরী কন্যার বয়ফ্রেন্ড দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী