হোম > বিশ্ব > ইউরোপ

হ্যারি–মেগানের ঘরে দ্বিতীয় সন্তান

ঢাকা: দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন  ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মেগান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হ্যারি ও মেগান দম্পতির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, লিলিবেট ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে। 

হ্যারি ও মেগান বিবৃতিটিতে  জানিয়েছেন, মা এবং নবজাতক সুস্থ আছেন।

ব্রিটিশ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী প্রিন্স হ্যারি, তাঁর স্ত্রী মেগান মার্কেল এক সময়ের মার্কিন অভিনেত্রী। ২০১৮ সালে এই যুগল বিয়ে করেন। ২০১৯ সালের মে মাসে এক সন্তানের জন্ম দেন মেগান। তার নাম রাখা হয়েছে আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন–উইন্ডসর।

গত বছরের শুরুতে রাজপরিবারের সব ধরনের দায়িত্ব ও মর্যাদা থেকে অব্যাহতি নেন হ্যারি ও মেগান।

২০০০ কর্মী ছাঁটাই করবে বিবিসি, বছরে ব্যয় কমাবে প্রায় ৬৮ কোটি ডলার

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

পুতিনকে চিঠি দিয়ে জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাবকে কীভাবে নিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনকে আপসের আহ্বান পুতিনের

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠকের প্রস্তাবসহ আর কী আছে এতে

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স