হোম > বিশ্ব > ইউরোপ

বিপুল অর্থ ও সোনার বার জব্দ, হাঙ্গেরি থেকে বহিষ্কার ইউক্রেনের ৭ ব্যাংককর্মী

আজকের পত্রিকা ডেস্ক­

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা পাল্টা অভিযোগ করে বলেছেন, হাঙ্গেরি ওই কর্মীদের ‘জিম্মি করে রেখেছে’। ছবি: রয়টার্সের সৌজন্যে

ইউক্রেনের সাত ব্যাংককর্মীকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা বহনের সময় গতকাল বৃহস্পতিবার তাঁদের আটক করা হয়েছিল। হাঙ্গেরির দাবি, আটক ব্যক্তিরা নগদ প্রায় ৮ কোটি ডলার (প্রায় ৬ কোটি পাউন্ড) ও ৯ কেজি সোনা ইউক্রেনে পাচার করছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হাঙ্গেরির জাতীয় কর ও শুল্ক প্রশাসনের বরাতে জানিয়েছে, অর্থ পাচারের সন্দেহে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত চলছে। এই অর্থ পরিবহনের কার্যক্রম তদারকি করছিলেন ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক সাবেক জেনারেল।

এক বিবৃতিতে হাঙ্গেরির জাতীয় কর ও শুল্ক প্রশাসন জানায়, চলতি বছরেই হাঙ্গেরির ভূখণ্ড দিয়ে ইউক্রেনে পাঠানো হয়েছে ৯০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ, ৪২০ মিলিয়ন ইউরো ও ১৪৬ কেজি সোনার বার। তবে জব্দ করা বিপুল অর্থ ও সোনার কী হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বুদাপেস্টের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, হাঙ্গেরি ওই কর্মীদের ‘জিম্মি করে রেখেছে’ এবং ওই অর্থ আত্মসাৎ করেছে।

অন্যদিকে ইউক্রেনের রাষ্ট্রীয় সঞ্চয় ব্যাংক ওশচাডব্যাংক বলেছে, আটক কর্মীরা অস্ট্রিয়া থেকে ইউক্রেনে নিয়মিত নগদ পরিবহনের দায়িত্বে ছিলেন এবং তাঁদের অযৌক্তিকভাবে আটক করা হয়েছে।

কিলার রোবটদের রণক্ষেত্র হয়ে উঠছে ইউক্রেন

ইরানের ড্রোন মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা দেবে ইউক্রেন: জেলেনস্কি

ইরানের হামলার পর ব্রিটিশ ঘাঁটি হটানোর দাবিতে সাইপ্রাসে বিক্ষোভ

ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে ট্রাম্পকে স্টারমারের পরামর্শ

তৃতীয় বিশ্বযুদ্ধ, পুতিনের পতন—২০২৬ নিয়ে আর কী বলেছিলেন বাবা ভাঙ্গা

সাইপ্রাস রক্ষায় নৌবহর পাঠাচ্ছে ইউরোপের দেশগুলো

ক্ষেপণাস্ত্রহীন অবস্থায় টানা ৩ সপ্তাহ লড়েছে ইউক্রেনের এফ–১৬ যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না স্পেন—উপ-প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ

রাশিয়ার তেল আসা বন্ধ, পাইপলাইন পরিদর্শন করতে দিতে ইউক্রেনকে ইইউর চাপ