হোম > বিশ্ব > ইউরোপ

কুরস্ক অঞ্চলে ২ মাসে ২০ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া

রাশিয়ার কুরস্ক অঞ্চলে অভিযান চালাতে গিয়ে অল্প কয়েক মাসে ২০ হাজারের বেশি সেনা হারিয়ে ইউক্রেন। এমনটাই দাবি করেছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল রোববার প্রকাশিত এক প্রতিবেদনে তারা দাবি করেছে, চলতি বছরের আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত কুরস্কে অভিযান চালাতে গিয়ে এই সেনা হারিয়েছে ইউক্রেন। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সেনারা কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের দারুণভাবে প্রতিহত করেছে এবং তাদের সেই অঞ্চল পার হতে দেওয়া ঠেকিয়ে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইউক্রেন ২ শতাধিক সেনা হারিয়েছে। এই সময়ে ইউক্রেনের গোলন্দাজ ইউনিটের বেশ কিছু সরঞ্জাম,৩টি মর্টার,২টি যান ধ্বংস করে দিয়েছে রাশিয়া। 
 
রাশিয়ার সামরিক বাহিনীর অনুমানের বরাত দিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত আগস্টের শুরু থেকে ইউক্রেনের হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৮০০ জন সেনা হারিয়েছে কিয়েভ। এই সময়ে ইউক্রেন ১৩০টি ট্যাংক, ৬৬ পদাতিক সাঁজোয়া যান, শতাধিক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার হারিয়েছে। 

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, কুরস্কে হামলার মূল লক্ষ্য ছিল রাশিয়ায় ‘জনমতকে প্রভাবিত করা’ এবং মস্কোর সঙ্গে চূড়ান্ত শান্তি আলোচনার জন্য আরও ভালো অবস্থান অর্জন করা। আক্রমণের প্রথম দিকে ইউক্রেনীয় সৈন্যরা কিছুটা অগ্রগতি অর্জন করেছিল কিন্তু দ্রুতই পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। দেশটির সৈন্যরা তখন থেকেই ধীরে ধীরে ইউক্রেনীয় বাহিনীকে এই অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য করছে। 

রাশিয়া জানিয়েছে, প্রায় দুই মাস আগে ইউক্রেনীয় অভিযান শুরুর পর থেকে রুশ সামরিক বাহিনী এক ডজনেরও বেশি বসতি ফিরে পেয়েছে। মস্কো বলেছে, তারা কিয়েভের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করেনি। তবে সমস্ত ইউক্রেনীয় সৈন্য রাশিয়ার ভূখণ্ড ছেড়ে যাওয়ার পরই কেবল আলোচনা শুরু হতে পারে। 

চলতি সপ্তাহের শুরুর দিকে, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রধান আলেকজান্দর বর্তনিকভ বলেছেন, ইউক্রেনের কুরস্ক ‘অভিযানের উদ্দেশ্য’ ব্যর্থ হয়েছে। তিনি যোগ করেছেন, এই অপারেশন মস্কোকে দনবাসে আক্রমণের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

পুতিনকে চিঠি দিয়ে জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাবকে কীভাবে নিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনকে আপসের আহ্বান পুতিনের

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠকের প্রস্তাবসহ আর কী আছে এতে

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স

মা যখন জানলেন তাঁর কিশোরী কন্যার বয়ফ্রেন্ড দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী