হোম > বিশ্ব > ইউরোপ

৪৫ দিনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস প্রতিবছর পাবেন ১ কোটি ৩০ লাখ টাকা

মাত্র ৪৫ দিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সদ্য পদত্যাগ করা লিজ ট্রাস। তবে দেশটির আইন অনুসারে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রতিবছর ১ লাখ ১৫ হাজার পাউন্ড (ডলারে তা ১ লাখ ২৯ হাজার ডলার) করে পাবে ভাতা হিসেবে। যা বাংলাদেশি টাকায় ১ কোটি ২৯ লাখ ৩৯ হাজার টাকারও বেশি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন অনুসারে, ব্রিটেনের পাবলিক ডিউটি কস্টস অ্যালাউয়েন্স (পিডিসিএ) আইনের আওতায় এই সুবিধা পাবেন। ১৯৯০ সালে এই আইনটি করা হয়। যাতে দেশটির সাবেক প্রধানমন্ত্রীরা দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পরও সচ্ছলভাবে তাদের জীবন চালিয়ে নিতে পারেন।

যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘এই ভাতা দেওয়া হয় যাতে তাঁরা তাদের সামাজিক দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারেন। সব সাবেক প্রধানমন্ত্রীই পিডিসিএ সুবিধার আওতাভুক্ত হবেন।’ ২০১১ সালের আগে এই ভাতার পরিমাণ আরও একটু কম ছিল। পরে ২০১১ সালে তা সংশোধন করে প্রতিবছর ১ লাখ ১৫ হাজার পাউন্ড করে নির্ধারণ করা হয়।

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পদ ছাড়েন লিজ ট্রাস। লিজ ট্রাস প্রধানমন্ত্রীর বাসভবন ও দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে এসে নিজে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন—কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবেও পদত্যাগ করেছেন।

২০০০ কর্মী ছাঁটাই করবে বিবিসি, বছরে ব্যয় কমাবে প্রায় ৬৮ কোটি ডলার

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

পুতিনকে চিঠি দিয়ে জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাবকে কীভাবে নিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনকে আপসের আহ্বান পুতিনের

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠকের প্রস্তাবসহ আর কী আছে এতে

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স