হোম > বিশ্ব > ইউরোপ

ব্রিটেনের রানি এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

ইংল্যান্ডের রানি এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল আজ শুক্রবার। তিনি এক বছর আগে এই দিনে স্কটল্যান্ডের তার প্রিয় বালমোরাল দুর্গে ৯৬ বছর বয়সে মারা যান।

তার মৃত্যুর পর পুত্র চার্লস রাজা হন। মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চার্লস বলেছেন, তিনি এবং তার স্ত্রী ক্যামিলা স্কটিশ রাজকীয় দুর্গে নীরবে দিনটি কাটিয়েছেন।

কিং চার্লস একটি বিবৃতিতে বলেছেন, ‘ব্রিটেনের রানির প্রথম মৃত্যুবার্ষিকী এবং আমার যোগদান  উপলক্ষে আমরা তাঁর দীর্ঘজীবন, নিবেদিত সেবা এবং আমাদের জন্য তাঁর কর্মকে অত্যন্ত সম্মানের সঙ্গে স্মরণ করছি। 

‘এই বছরে আমার স্ত্রী এবং আমার প্রতি প্রদর্শিত ভালোবাসা এবং সমর্থনের জন্যও আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমরা আপনাদের সেবার জন্য সবটুকু করি।’

প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ‘আমি তার প্রজ্ঞা, অবিশ্বাস্য কোমলতা এবং করুণা দ্বারা প্রভাবিত ছিলাম। তবে সবকিছুর ঊর্ধ্বে তাঁর তীক্ষ্ণ বুদ্ধি।’

রানি এলিজাবেথের মৃত্যুবার্ষিকীতে রাজপরিবার ১৯৬৮ সালে বিখ্যাত ফটোগ্রাফার সেসিল বিটনের তোলা রানির একটি দুর্লভ ছবি শেয়ার করেছে। ছবিটি এর আগে বিটনের ফটোগ্রাফের একটি প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

পুতিনকে চিঠি দিয়ে জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাবকে কীভাবে নিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনকে আপসের আহ্বান পুতিনের

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠকের প্রস্তাবসহ আর কী আছে এতে

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স

মা যখন জানলেন তাঁর কিশোরী কন্যার বয়ফ্রেন্ড দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী