হোম > বিশ্ব > ইউরোপ

মুসলিমদের বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে রাশিয়া: মুখপাত্র 

ধর্মীয় অনুষঙ্গের ভিত্তিতে মুসলিমদের বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে রাশিয়ার অবস্থান ব্যক্ত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। গতকাল বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে ইসলামভীতিকে অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেন তিনি।

জাখারোভাকে উদ্ধৃত করে তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু বলেছে, ইসলামভীতি মোকাবিলায় মুসলিম দেশগুলো ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) দৃষ্টিভঙ্গির সঙ্গে সংহতি প্রকাশ করছে রাশিয়া। 

তিনি বলেন, ‘আমরা ধর্মীয় অনুষঙ্গের ভিত্তিতে মুসলিমদের বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে। শুধু ব্যক্তিভেদে নয়, বিশ্বাসীদের সমষ্টিগত অধিকারের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার পক্ষে দাঁড়িয়েছি আমরা।’ 

প্রতিবছর ১৫ মার্চ ‘আন্তর্জাতিক ইসলামভীতি মোকাবিলা দিবস’ হিসেবে পালিত হয়। এই দিবস সামনে রেখে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘ইসলামভীতি মোকাবিলায় কর্মসূচি’ শিরোনামে মুসলিম দেশগুলোর খসড়া প্রস্তাবের প্রতি রাশিয়ার সমর্থনের প্রতিশ্রুতি দেন জাখারোভা।

তিনি বলেন, এই প্রস্তাবে সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যের নীতি অংশ হিসেবে ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা বলা হয়েছে। এ ধরনের ধর্মীয় অসহিষ্ণুতা মোকাবিলায় জাতিসংঘের বিশেষ দূতকে এখতিয়ার দেওয়ার বিধান রয়েছে প্রস্তাবটিতে। রাশিয়া এই খসড়া প্রস্তাবের সহপৃষ্ঠপোষক বলে জানান জাখারোভা।

গত সপ্তাহে ইউরোপে ইসলামভীতির সমালোচনা করে জাখারোভা বলেন, কাউন্সিল অব ইউরোপের পার্লামেন্টারি অ্যাসেম্বলির অধিবেশনে ইসলামভীতির চর্চা ‘নজিরবিহীন মাত্রায়’ পৌঁছেছে।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

পুতিনকে চিঠি দিয়ে জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাবকে কীভাবে নিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনকে আপসের আহ্বান পুতিনের

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠকের প্রস্তাবসহ আর কী আছে এতে

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স

মা যখন জানলেন তাঁর কিশোরী কন্যার বয়ফ্রেন্ড দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী