হোম > বিশ্ব > এশিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি জাপানের প্রবীণ রাজনীতিবিদের

আজকের পত্রিকা ডেস্ক­

জাপানের প্রবীণ রাজনীতিবিদ কাজুও শি। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জাপানের আকাশসীমায় মার্কিন সামরিক বিমানের অবাধ চলাচল নিয়ে টোকিওর অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন জাপানের প্রবীণ রাজনীতিক কাজুও শি। জাপানি কমিউনিস্ট পার্টির (জেসিপি) দীর্ঘতম সময়ের এই নেতা অস্ট্রিয়ার সাম্প্রতিক সিদ্ধান্তের উদাহরণ টেনে জাপানের বর্তমান পরিস্থিতির সমালোচনা করেছেন।

সম্প্রতি ইরান যুদ্ধে লিপ্ত মার্কিন যুদ্ধবিমানগুলোকে অস্ট্রিয়া তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করে। এই ঘটনার প্রতিক্রিয়ায় কাজুও শি সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন, ‘জাপানের উচিত তার বর্তমান পরিস্থিতি নিয়ে মৌলিকভাবে নতুন করে ভাবা। এখানে মার্কিন সামরিক বিমানগুলো অত্যন্ত উদ্ধতভাবে এবং দায়হীনতার সঙ্গে চলাচল করে। এমনকি তারা আমাদের অভ্যন্তরীণ আইন উপেক্ষা করে অতি-নিম্ন উচ্চতায় বিমান চালনা করে।’

কাজুও শি ২০২৪ সাল পর্যন্ত জাপানি কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ছিলেন এবং বর্তমানে তিনি দলটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জেসিপি জাপানের দীর্ঘতম সময়ের সক্রিয় রাজনৈতিক দল হলেও দেশটির মূল ধারার রাজনীতিতে বর্তমানে তাদের প্রভাব সীমিত। জাপানের প্রতিনিধি কক্ষে দলটির বর্তমানে মাত্র চারটি আসন রয়েছে। তবে শির এই মন্তব্য জাপানে মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্কে নতুন করে হাওয়া দিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সম্পাদিত প্রতিরক্ষা চুক্তির আওতায় জাপান বর্তমানে ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ এশীয় মিত্র। দেশটিতে বর্তমানে প্রায় ৫০ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। চুক্তির অধীনে মার্কিন বাহিনী জাপানের আকাশসীমা এবং ভূমি ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ করে থাকে। সমালোচকদের মতে, জাপানের সার্বভৌমত্বের স্বার্থে এই সুবিধার সীমারেখা টেনে দেওয়া এখন সময়ের দাবি।

ইরান সংঘাতকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশ যখন তাদের আকাশসীমা ব্যবহারে কড়াকড়ি আরোপ করছে, তখন জাপানের মতো ঘনিষ্ঠ মিত্রের অভ্যন্তরে এ ধরনের দাবি টোকিও এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে বেঁচে ইন্দোনেশিয়ায় ফিরেছেন নারী

দক্ষিণ এশিয়ায় ইতিহাস গড়ল নেপাল: দলিতদের কাছে রাষ্ট্রীয় ক্ষমা প্রার্থনার ঘোষণা বালেন্দ্র শাহর

মিয়ানমারের ‘বেসামরিক প্রেসিডেন্ট’ হলেন সেনাপ্রধান

এভারেস্টে মৃত্যুফাঁদ: পর্যটকদের বিষ খাইয়ে ১৫০ কোটি টাকার বিমা জালিয়াতি, নেপথ্যে গাইড-হাসপাতাল

নতুন আইনে জাপানে বিচ্ছেদের পর সন্তানকে কাছে পাবেন দুজনই

সফরের মাঝপথে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ইরান যুদ্ধ থামাতে চীন ও পাকিস্তানের পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা

কে এই ‘ক্রিপ্টো ব্রো’—যাঁর হাত ধরে ট্রাম্পের মন জয় করল পাকিস্তান

জ্বালানির দাম বাড়ায় গণপরিবহন ফ্রি করে দিল অস্ট্রেলিয়ার দুই রাজ্য

নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা