হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জীবিত আছেন আহমেদিনেজাদ, দাবি উপদেষ্টার

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। ছবি: সংগৃহীত

জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।

তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ার মধ্যে সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ জীবিত ও অক্ষত আছেন। গতকাল রোববার আনাদোলুকে এমনটাই জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টা।

নাম প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা বলেন, ‘আমি তাঁর সঙ্গে যোগাযোগে আছি। সব ঠিক আছে।’ তিনি আরও জানান, ‘গতকাল তাঁর নিরাপত্তা দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভবনে হামলা হয়েছে। তার তিনজন দেহরক্ষী—ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সদস্য—নিহত হয়েছেন। তবে ওই ভবন থেকে ১০০ মিটার দূরে থাকা তার নিজ বাসভবন অক্ষত রয়েছে এবং সেটিকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি।’

এর আগে, গতকাল রোববারই ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আহমাদিনেজাদ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

মার্কিন–ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১৩১ শহর, নিহত অন্তত ৫৫৫

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইতিহাস গড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্রাম্পের স্ত্রী

ট্রাম্পের দাবি উড়িয়ে ইরান বলল, আলোচনা হবে না

কুয়েতে বহু মূল্যবান মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুরক্ষায় প্রস্তুত ইউরোপের ৩ দেশ

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’

‘যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায়’ ইরান