হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

৩ কোটি ডলারের মার্কিন ‘রিপার’ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আজকের পত্রিকা ডেস্ক­

এমকিউ-৯ রিপার ড্রোন। ছবি: সংগৃহীত

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের আকাশে একটি অত্যাধুনিক মার্কিন-ইসরায়েলি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা। ড্রোনটিকে ‘আগ্রাসী শত্রু’র সম্পদ হিসেবে বর্ণনা করে ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট জানিয়েছে, ড্রোনটি ইরানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করছিল।

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, ভূপাতিত ড্রোনটি নজরদারি ও নিখুঁত হামলার জন্য বিশ্বের অন্যতম শক্তিশালী হিসেবে পরিচিত। সামরিক জনসংযোগ কর্মকর্তারা জানিয়েছেন, এটি নিয়ে ইরান এ পর্যন্ত ১৪৬টি শত্রু ড্রোন ধ্বংস করার রেকর্ড গড়ল। বিশেষজ্ঞরা বলছেন, একেকটি এমকিউ-৯ রিপার ড্রোনের নির্মাণ খরচ প্রায় ৩ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৩০ কোটি টাকার বেশি)।

ইরানের ইসনা নিউজ এজেন্সি জানিয়েছে, ড্রোন ভূপাতিত করার ঘটনার পাশাপাশি ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন-ইসরায়েলি বাহিনী। মারকাজি প্রদেশের মাহাল্লাত শহরে গতকাল রাতে চালানো এক ভয়াবহ হামলায় অন্তত ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মাহাল্লাত শহরের তিনটি আবাসিক ভবনে সরাসরি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ভবনগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় জঞ্জান শহরে অবস্থিত বিখ্যাত ধর্মীয় কেন্দ্র ‘আজম হুসাইনিয়া’-তেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। হামলায় কেন্দ্রটির পবিত্র সোনালি গম্বুজ ও একটি মিনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেহরান, ইসফাহানসহ ইরানের বিভিন্ন কৌশলগত স্থানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ড্রোন ভূপাতিত করার ঘটনাটি ইরান সামরিক সক্ষমতার জানান দিলেও আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক প্রাণহানি মধ্যপ্রাচ্যে এক বড়ধরনের যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

ইরানি সামরিক কমান্ড জানিয়েছে, তাদের আকাশসীমা রক্ষায় তারা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং প্রতিটি হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: যে কারণে যুদ্ধ জয়ে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের আইন ইসরায়েলের

যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাঘচির মন্তব্যে নতুন উত্তেজনা

যেভাবে এল এপ্রিল ফুল: নেপথ্যের রহস্যময় ইতিহাস

ইরান যুদ্ধ থামাতে চীন ও পাকিস্তানের পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা

এবার ইরানের মানসিক হাসপাতালে হামলা

ইরানে স্থল অভিযানের পরিকল্পনা আগেভাগে জানাতে চায় না যুক্তরাষ্ট্র

ইরানের শাসন পরিবর্তন হয়ে গেছে: হেগসেথ

ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

ঘরে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখে ১৭ তলা থেকে স্ত্রীর লাফ