হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরান প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ইরান প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ‘খুব কঠিন’ হামলারও হুমকি দিয়েছেন তিনি।

প্রতিবেশী দেশগুলোর দিক থেকে কোনো হুমকি না এলে ইরান আর তাদের ভূখণ্ডে হামলা করবে না—ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পরে ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর পক্ষ থেকে এমন বিবৃতি আসার পর ট্রাম্প ওই মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে আরও কঠোর হুমকি দিয়ে বলেছেন, আজ ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত করা হবে’।

ট্রাম্প যুক্তি দিয়েছেন, ইরান তার মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের ওপর আক্রমণ চালাবে না। এই প্রতিশ্রুতি কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণের কারণেই দেওয়া হয়েছে।

আজ আরও আক্রমণের অঙ্গীকার করে ট্রাম্প বলেছেন, ‘খারাপ আচরণের কারণে ইরানের সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। সেসব এলাকা এবং লোকদের লক্ষ্যবস্তু করা হবে যাদের এই মুহূর্ত পর্যন্ত লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করা হয়নি।’

আরও পড়ুন:

ইরানে হামলা বন্ধের দাবিতে লন্ডনে ব্যাপক বিক্ষোভ

ইরানে রাতেই ‘ভয়াবহ’ হামলার হুমকি ট্রাম্পের, নতি স্বীকার করবেন না পেজেশকিয়ান

এবার লাতিন আমেরিকার নেতাদের নিয়ে বৈঠকে ট্রাম্প, আলোচনায় চীনের প্রভাব

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে যোগ দেবে না জার্মানি

কঠোর সেন্সরশিপের মধ্যে ইসরায়েলে যেভাবে কাজ করছেন বিদেশি সাংবাদিকেরা

প্রতিবেশী দেশে হামলা হবে না, নিশ্চিত করল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী

ইরানে গণতন্ত্র না এলেও আপত্তি নেই ট্রাম্পের, পরবর্তী লক্ষ্য কিউবা

ইরানি নৌবাহিনীর জাহাজকে বন্দরে ভিড়তে দিল ভারত

প্রতিবেশী দেশে আর হামলা নয়, ক্ষমাও চাইলেন ইরানি প্রেসিডেন্ট

ইরান হামলা: ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ থাকছে না ইন্দোনেশিয়া