হোম > বিশ্ব > আফ্রিকা

গিনির তেলের ডিপোতে বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত, আহত ৮৪

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রির একটি তেলের ডিপোতে বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ৮৪ জন আহত হয়েছে। আজ সোমবার ভোরে এই বিস্ফোরণটি ঘটে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন স্থানীয় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তেলের ডিপোর পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

আটটি পোড়া মৃতদেহ মর্গে আনার খবর দিয়েছেন কোনাক্রির ইগনেস-দিন হাসপাতালের একজন কর্মকর্তা। আহত অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

পশ্চিম আফ্রিকার দেশটির একমাত্র তেলের ডিপোতেই ঘটেছে এই বিস্ফোরণ। এতে কেঁপে ওঠে কোনাক্রি শহরের কেন্দ্রস্থলে কালুম প্রশাসনিক জেলা। আশপাশের বেশ কয়েকটি বাড়ির জানালা উড়ে যায় এই বিস্ফোরণে। আতঙ্কগ্রস্ত শত শত মানুষ দৌড়ে এলাকা থেকে পালিয়ে যায়।

অগ্নিনির্বাপনের কর্মীরা বিস্ফোরণস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছেন। আগুনের বিশাল কুণ্ডলী এবং কালো ধোঁয়া কয়েক মাইল দূর থেকেও দেখা গেছে। বিস্ফোরণের পর বেশ কয়েকটি ট্যাংকার ট্রাক সৈন্য এবং পুলিশের সহায়তায় ডিপো ছেড়ে চলে গেছে।

আগুনের উৎস সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। গিনি সরকার এক বিবৃতিতে বলেছে যে এই বিস্ফোরণের জন্য কারা দায়ী তা খুঁজে বের করতে তদন্ত শুরু করা হবে। বিবৃতিতে বলা হয়েছে, সরকার এই দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছে। এই দুর্ঘটনার মাত্রা এবং ফলাফল জনসাধারণের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

সরকারের পক্ষ থেকে জনসাধারণকে বাড়িতে থাকার আহ্বান জানান হয়েছে এবং আজ সোমবার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

গিনি তেল উৎপাদনকারী দেশ নয় এবং তেল পরিশোধনের ক্ষমতাও দেশটির নেই। সাধারণত পরিশোধিত তেল আমদানি করে গিনি—যার বেশির ভাগই কালুমের ডিপোতে সংরক্ষণের পর সারা দেশে ট্রাকের মাধ্যমে পৌঁছানো হয়। ডিপোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।

দক্ষিণ আফ্রিকায় প্রবেশের সময় জাল ভিসাসহ ৯ বাংলাদেশি আটক

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, আহত ৯

নাইজারের মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

কেনিয়ায় স্কুলের ছাত্রীনিবাসে ভয়াবহ আগুন, অন্তত ১৬ ছাত্রীর মৃত্যু

কঙ্গোর হাসপাতাল থেকে পালিয়েছেন ইবোলা আক্রান্ত ১৮ রোগী

কঙ্গো–উগান্ডায় ইবোলায় আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়াল, মৃত্যু ১৩৯

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের সেকেন্ড ইন কমান্ড আল-মিনুকি নিহত

ভারতীয় ‘জম্বি ড্রাগে’ ছেয়ে যাচ্ছে আফ্রিকার বাজার

‘ফার্মগেট’ কেলেঙ্কারি, অভিশংসনের মুখে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

মরক্কোতে নিখোঁজ দুই মার্কিন সেনার একজনের মরদেহ উদ্ধার