হোম > বিশ্ব > আফ্রিকা

বুরকিনা ফাসোতে ফরাসি বিমান হামলায় নিহত ৪০

বুরকিনা ফাসোতে ফরাসি বিমান হামলায় অন্তত ৪০ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে এই হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

হামলায় নিহতরা প্রতিবেশী দেশ বেনিনে এক ভয়াবহ হামলায় জড়িত ছিলেন বলে দাবি করেছে ফরাসি বাহিনী। সেই হামলায় এক ফরাসি নাগরিকসহ বেশ ৯ জন নিহত হন। 

ফরাসি সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে ফরাসি নেতৃত্বাধীন বাহিনী ‘বারখানে’ বেনিনে আক্রমণের জন্য দায়ী সশস্ত্র গোষ্ঠীকে শনাক্ত করতে ড্রোন নিযুক্ত করে। পরে তাঁদের উপস্থিতি শনাক্ত হওয়ার পর বিমান হামলা চালিয়ে ৪০ জনকে হত্যা করা হয়। 

উল্লেখ্য, নাইজার ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী দেশ বেনিনের প্রত্যন্ত উত্তর সীমান্তবর্তী বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা ডব্লিউ ন্যাশনাল পার্কের পার্ক রেঞ্জারদের ওপর দুটি হামলায় এ সপ্তাহে নয়জন নিহত হন। এর মধ্যে এক ফরাসি নাগরিকও ছিলেন। তিনি ওই পার্কের প্রধান আইন প্রয়োগকারী সংস্থার প্রশিক্ষক ছিলেন। 

বেনিনের সরকারি তথ্য অনুসারে, গত মঙ্গলবার রাস্তার পাশে পুতে রাখা দুটি বোমার বিস্ফোরণে পাঁচ পার্ক রেঞ্জার, এক পার্ক কর্মকর্তা, এক সৈনিক ও এক ফরাসি প্রশিক্ষক নিহত হন। ওই হামলার দুই দিন পর আরেকটি বোমা বিস্ফোরণে পার্কের আরেক কর্মকর্তা নিহত হন। 

উল্লেখ্য, বেনিন দীর্ঘদিন ধরে পশ্চিম আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল দেশগুলির মধ্যে একটি ছিল। সম্প্রতি সেখানে আল-কায়েদা ও আইএস আইএল (আইএস আইএস)-এর সন্ত্রাসীরা বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এ ছাড়া নাইজার, বেনিন এবং বুরকিনা ফাসোর ওই সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু চোরাচালানকারী চক্রও সক্রিয় রয়েছে। 

দক্ষিণ আফ্রিকায় প্রবেশের সময় জাল ভিসাসহ ৯ বাংলাদেশি আটক

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, আহত ৯

নাইজারের মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

কেনিয়ায় স্কুলের ছাত্রীনিবাসে ভয়াবহ আগুন, অন্তত ১৬ ছাত্রীর মৃত্যু

কঙ্গোর হাসপাতাল থেকে পালিয়েছেন ইবোলা আক্রান্ত ১৮ রোগী

কঙ্গো–উগান্ডায় ইবোলায় আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়াল, মৃত্যু ১৩৯

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের সেকেন্ড ইন কমান্ড আল-মিনুকি নিহত

ভারতীয় ‘জম্বি ড্রাগে’ ছেয়ে যাচ্ছে আফ্রিকার বাজার

‘ফার্মগেট’ কেলেঙ্কারি, অভিশংসনের মুখে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

মরক্কোতে নিখোঁজ দুই মার্কিন সেনার একজনের মরদেহ উদ্ধার