হোম > বিশ্ব > আফ্রিকা

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, চীনা ও ভারতীয় সহ নিহত ২০

রাজধানী জুবা যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। ছবি: সংগৃহীত

দক্ষিণ সুদানের ইউনিটি স্টেটে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন। বিমানটিতে দেশটির জ্বালানি খাতের কর্মীরা ছিলেন। বুধবার সকালে ইউনিটি অয়েলফিল্ড বিমানবন্দরে বিমানটি দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছেন ইউনিটি স্টেটের তথ্যমন্ত্রী গাটওয়েচ বিপাল।

সিএনএন জানিয়েছে, বিমানটি রাজধানী জুবা যাওয়ার পথে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে চীনের রাষ্ট্রীয় ‘চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন’ এবং ‘নাইল পেট্রোলিয়াম করপোরেশনের’ যৌথ প্রতিষ্ঠান গ্রেটার পাইওনিয়ার অপারেটিং কোম্পানির কর্মীরা ছিলেন।

ইউনিটি স্টেটের তথ্যমন্ত্রী গাটওয়েচ বিপাল জানান, নিহতদের মধ্যে দুজন চীনা ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

প্রাথমিকভাবে বিভিন্ন সংবাদমাধ্যম ১৮ জন নিহত হওয়ার খবর দিয়েছিল। তবে বিপাল পরে জানান, দুজন আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০। এ ঘটনায় মাত্র একজন ব্যক্তি জীবিত আছেন।

চলমান সংঘাত ও দুর্বল অবকাঠামোর কারণে দক্ষিণ সুদানে এর আগেও একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে ইয়িরোল শহরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছিলেন। ২০১৫ সালে রাজধানী জুবা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি রাশিয়ান কার্গো বিমান বিধ্বস্ত হলে ডজনখানেক মানুষ প্রাণ হারান।

দক্ষিণ আফ্রিকায় প্রবেশের সময় জাল ভিসাসহ ৯ বাংলাদেশি আটক

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, আহত ৯

নাইজারের মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

কেনিয়ায় স্কুলের ছাত্রীনিবাসে ভয়াবহ আগুন, অন্তত ১৬ ছাত্রীর মৃত্যু

কঙ্গোর হাসপাতাল থেকে পালিয়েছেন ইবোলা আক্রান্ত ১৮ রোগী

কঙ্গো–উগান্ডায় ইবোলায় আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়াল, মৃত্যু ১৩৯

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের সেকেন্ড ইন কমান্ড আল-মিনুকি নিহত

ভারতীয় ‘জম্বি ড্রাগে’ ছেয়ে যাচ্ছে আফ্রিকার বাজার

‘ফার্মগেট’ কেলেঙ্কারি, অভিশংসনের মুখে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

মরক্কোতে নিখোঁজ দুই মার্কিন সেনার একজনের মরদেহ উদ্ধার