হোম > বিশ্ব > আফ্রিকা

বুরকিনা ফাসোতে অস্ত্রধারীদের হামলায় ১০০ জনের মৃত্যু

বুরকিনা ফাঁসোতে অস্ত্রধারীদের হামলায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামঞ্চলে ওই হামলা এবং হতাহতের ঘটনা ঘটে। দেশটির সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রধারীরা দেশটির সেনো প্রদেশের সেইতেঙ্গা সম্প্রদায়ের ওপর গত শনিবার রাতে হামলা চালায়। ওই হামলায়ই প্রাণহানীর ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী ওই গ্রামটিতে যারা হামলা চালিয়েছে তাঁরা আল–কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত। 

এদিকে, স্থানীয় নিরাপত্তা বাহিনী নিহতের সংখ্যা ১০০ জন বললেও স্থানীয় একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মৃতের সংখ্যা ১৬৫ জন। তবে, সূত্রটির দেওয়া তথ্যের সতত্য নিশ্চিত করতে পারেনি রয়টার্স। ধারণা করা হচ্ছে, সোমবারের পর যেকোনো সময় মৃতের প্রকৃত সংখ্যা জানাতে পারে। 

অপরদিকে, জাতিসংঘ এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি ‘ব্যাপক হতাহত’ হয়েছে উল্লেখ করে বলেছে, স্থানীয় প্রশাসনের উচিত দ্রুত আক্রমণকারীদের বিচারের আওতায় আনা। 

এদিকে, ওই ঘটনার আগে গত বৃহস্পতিবার অস্ত্রধারীদের হামলায় অন্তত ১১ জন সামরিক পুলিশের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে, ১১ জন পুলিশসহ ওই ১০০ জনের মৃত্যু বিগত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে, গত বছরের জুনে দেশটির উত্তর–পূর্বাঞ্চলীয়দের হামলায় অন্তত ১৩০ জনের মৃত্যু হয়েছে। 

দক্ষিণ আফ্রিকায় প্রবেশের সময় জাল ভিসাসহ ৯ বাংলাদেশি আটক

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, আহত ৯

নাইজারের মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

কেনিয়ায় স্কুলের ছাত্রীনিবাসে ভয়াবহ আগুন, অন্তত ১৬ ছাত্রীর মৃত্যু

কঙ্গোর হাসপাতাল থেকে পালিয়েছেন ইবোলা আক্রান্ত ১৮ রোগী

কঙ্গো–উগান্ডায় ইবোলায় আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়াল, মৃত্যু ১৩৯

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের সেকেন্ড ইন কমান্ড আল-মিনুকি নিহত

ভারতীয় ‘জম্বি ড্রাগে’ ছেয়ে যাচ্ছে আফ্রিকার বাজার

‘ফার্মগেট’ কেলেঙ্কারি, অভিশংসনের মুখে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

মরক্কোতে নিখোঁজ দুই মার্কিন সেনার একজনের মরদেহ উদ্ধার