হোম > বিশ্ব > আফ্রিকা

মোজাম্বিকে ফেরি ডুবে ৯০ জনের মৃত্যু

আফ্রিকার দেশ মোজাম্বিকে ফেরি ডুবে ৯০ জনেরও বেশি মারা গেছে। দেশটির উপকূলীয় অঞ্চলে সংঘটিত এই দুর্ঘটনা ডুবে যাওয়া ফেরটিতে ১৩০ জন যাত্রী ছিল বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে মাত্র ৫ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। 

স্থানীয় সূত্র ও কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মোজাম্বিকের নামপুলা অঞ্চলের বাসিন্দাদের একটি দল কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে ফেরিটিতে করে পালিয়ে যাচ্ছিলেন। মূলত যাত্রীর সংখ্যা পরিমাণের চেয়ে বেশি হয়ে যাওয়ার কারণে ফেরিটি ডুবে যায়। 

নামপুলার স্বরাষ্ট্রসচিব জাইমো নেটো জানান, ফেরিটিতে করে লোকজন কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে পালিয়ে যাচ্ছিল। তিনি বলেন, ‘নৌযানটিতে মাত্রাতিরিক্ত যাত্রী ও সেটি যাত্রী পরিবহনে উপযোগী না হওয়ার কারণে সেটি ডুবে গিয়েছে।’ মারা যাওয়াদের মধ্যে বেশ কয়েকজন শিশু আছে বলেও জানিয়েছেন তিনি। 

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যাত্রীবাহী ফেরিটি মোজাম্বিকের লুঙ্গা প্রদেশ থেকে ভারত মহাসাগরে অবস্থিত মোজাম্বিক দ্বীপের দিকে যাচ্ছিল। কিন্তু যাত্রী বেশি হয়ে যাওয়া ও ফেরিটি অনুপযোগী হওয়ার কারণে সেটি নামপুলা উপকূলে গিয়ে ডুবে যায়। 

জাইমো নেটো আরও জানিয়েছেন, এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তিনি আরও জানিয়েছেন, এখন পর্যন্ত ৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে ২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ৩ জন সুস্থ আছেন।

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি