হোম > বিশ্ব > আফ্রিকা

মৃত্যুদণ্ড বাতিল করতে যাচ্ছে সিয়েরা লিওন

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন মৃত্যুদণ্ডের সাজা বাতিল করতে যাচ্ছে। দেশটির পার্লামেন্টে এই দণ্ড বাতিলে গতকাল শুক্রবার ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। ভোটাভুটিতে দেশটির পার্লামেন্টের বেশিরভাগ সদস্য মৃত্যুদণ্ডের সাজা বাতিলের পক্ষে সর্বসম্মতভাবে ভোট দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ গত দুই দশকের বেশি সময় আগে সিয়েরা লিওনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো শিগগিরই এই বিলে স্বাক্ষর করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রেসিডেন্টের স্বাক্ষরের পর বিলটি আইনে পরিণত হলে মৃত্যুদণ্ডের সাজা বাতিলকারী আফ্রিকার ২৩ তম দেশ হবে সিয়েরা লিওন। ওই বিলে সাজা ঘোষণার সময় বিচারকদের অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। 

 ১৯৯৮ সাল থেকে মৃত্যুদণ্ডের বিষয়ে স্থগিতাদেশ পালন করছে সিয়েরা লিওন। তখন থেকে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্তরা অন্যান্য বন্দিদের থেকে আলাদা কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন। দেশটির মানবাধিকার কর্মীরা এ নিয়ে সমালোচনা করছেন। 

সর্বোচ্চ সাজা বাতিলের বিল পার্লামেন্টে পাস হয়ে যাওয়ার পর রাজধানী ফ্রিটাউনের অ্যাডভোকেসি সংস্থা রিয়ানন ডেভিস অব অ্যাডভোকেইড বলেছে, আমরা ঠিক এটাই চেয়েছিলাম।

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি