হোম > বিশ্ব > আফ্রিকা

সোনার খনিতে রেকর্ড ১৮ বিলিয়ন ডলার আয়, ইব্রাহিম ত্রাউরের অন্তর্বর্তী সরকারের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

তিন বছরে বুরকিনা ফাসোর সোনার খনি খাতে রাজস্ব আয় হয়েছে রেকর্ড ১৮ বিলিয়ন ডলার। সম্প্রতি দেশটির অন্তর্বর্তী সরকার এমনটাই দাবি করেছে। সোমালীয় সংবাদমাধ্যম গ্যারো অনলাইন এ তথ্য জানিয়েছে।

২০২২ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসে দেশটির বর্তমান সরকার। ক্ষমতা নিয়েই ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউরে ঘোষণা দিয়েছিলেন, দেশের প্রাকৃতিক সম্পদের মালিকানা জনগণের হাতে ফেরানো হবে। তাঁর প্রশাসনের দাবি, ক্যাপ্টেনের সেই কথা রেখেছেন তাঁরা। দেশটির খনিবিষয়ক মন্ত্রী বলছেন, অর্থনীতিকে শক্তিশালী করতে এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপত্তাসহ জনসেবা তহবিল সরবরাহের জন্য সরকারি প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রাজস্ব।

আফ্রিকার অন্যতম সোনা উৎপাদনকারী দেশ বুরকিনা ফাসো একদিকে যেমন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, অন্যদিকে জর্জরিত নিরাপত্তাসংকটে। বিশেষ করে, দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে চরমপন্থী গোষ্ঠীগুলোর সহিংসতা এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে সেনানিয়ন্ত্রিত সরকার বারবার বলছে, প্রাকৃতিক সম্পদের সম্পূর্ণ সুবিধা দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছানো হবে।

তবে বেসরকারি গবেষক ও নাগরিক সমাজের অনেকে এই দাবির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন তদারকি ও নিয়মিত প্রতিবেদন থাকা জরুরি, যাতে এই অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা জনগণ জানতে পারে।

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি