হোম > বিশ্ব > আফ্রিকা

লিবিয়ার রাজধানীতে বন্দুকযুদ্ধে নিহত ২৭

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে ২৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০৬ জন আহত হয়েছে। আজ বুধবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে লিবিয়ার ইমার্জেন্সি মেডিসিন সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। 

ত্রিপোলির পশ্চিমাঞ্চলে জরুরি পরিষেবা প্রদানকারী গোষ্ঠী ইমার্জেন্সি মেডিসিন সেন্টার তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায়। 

ক্ষমতাধর ৪৪৪ ব্রিগেড এবং আল-রাদা বা স্পেশাল ডিটারেন্স ফোর্সের মধ্যে গত সোমবার রাতে এই সংঘর্ষ শুরু হয়। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সংঘাত শেষ হয় গতকাল মঙ্গলবার।
 
২০১১ সালে লিবিয়ার ইতিহাসের সবচেয়ে দীর্ঘকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করার পর থেকেই দেশটির ক্ষমতা দখলে লড়াই করছে গ্রুপ দুটি।

দক্ষিণ আফ্রিকায় প্রবেশের সময় জাল ভিসাসহ ৯ বাংলাদেশি আটক

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, আহত ৯

নাইজারের মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

কেনিয়ায় স্কুলের ছাত্রীনিবাসে ভয়াবহ আগুন, অন্তত ১৬ ছাত্রীর মৃত্যু

কঙ্গোর হাসপাতাল থেকে পালিয়েছেন ইবোলা আক্রান্ত ১৮ রোগী

কঙ্গো–উগান্ডায় ইবোলায় আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়াল, মৃত্যু ১৩৯

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের সেকেন্ড ইন কমান্ড আল-মিনুকি নিহত

ভারতীয় ‘জম্বি ড্রাগে’ ছেয়ে যাচ্ছে আফ্রিকার বাজার

‘ফার্মগেট’ কেলেঙ্কারি, অভিশংসনের মুখে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

মরক্কোতে নিখোঁজ দুই মার্কিন সেনার একজনের মরদেহ উদ্ধার