হোম > বিশ্ব > আফ্রিকা

ক্যামেরুনে অপহৃত ৩০ নারী

ডয়চে ভেলে

ক্যামেরুন ও নাইজেরিয়ার সীমান্ত অঞ্চলে অন্তত ৩০ জন নারীকে তুলে নিয়ে গেছে বিচ্ছিন্নতাবাদীরা। অভিযোগ, বিচ্ছিন্নতাবাদীদের আদেশ পালন করেননি ওই নারীরা। তাই তাঁদের শাস্তি দেওয়া হয়েছে। ক্যামেরুনের প্রশাসন জানিয়েছে, এখনো তাঁদের কোনো খোঁজ মেলেনি।

এদিকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী স্বীকার করে নিয়েছে যে, কয়েকজন নারীকে তারা অপহরণ করেছে। প্রশাসনের সূত্র জানিয়েছে, বন্দুক ও লাঠিজাতীয় জিনিস দিয়ে ওই নারীদের আঘাতও করা হয়েছে।

ক্যামেরুন-নাইজেরিয়া সীমান্তে ইংরেজি বলা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অত্যন্ত শক্তিশালী। বাকি ক্যামেরুন থেকে তারা নিজেদের আলাদা করতে চায়। কারণ বাকি ক্যামেরুন দীর্ঘদিন ফরাসি উপনিবেশ থাকার কারণে ফরাসি ভাষায় কথা বলে। অভিযোগ, এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সীমান্ত অঞ্চলে বিশেষ কয়েকটি কর বসিয়েছে। কেউ বিয়ে করলে, বাচ্চা হলে তাদের কর দিতে হয়। শুধু তাই নয়, কেউ মারা গেলে কবর দেওয়ার জন্যও তাদের এক হাজার ডলার কর দিতে হয়। ওই নারীরা কর দিতে অস্বীকার করেছিলেন বলেই তাঁদের অপহরণ করা হয়েছে বলে প্রশাসনের দাবি।

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি