হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজেরিয়ায় স্প্রাইটের বোতলে দূষিত কণা, সতর্কতা জারি

নাইজেরিয়ার ন্যাশনাল এজেন্সি ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল (এনএএফডিএসি) দূষিত কণার কারণে কাচের বোতলের স্প্রাইটের একটি চালান প্রত্যাহারের আদেশ জারি করেছে।

এক ভোক্তার অভিযোগ ও তদন্তের পর এই প্রত্যাহার আদেশ জারি করা হয়েছে। তদন্তে দেখা গেছে, পাঁচ ক্র্যাট স্প্রাইটের বোতলে অতি সূক্ষ্ম দূষিত কণা পাওয়া গেছে। তবে এসব কণার নাম উল্লেখ করেনি নাইজেরিয়ার প্রশাসন।

নাইজেরিয়ান বোতল তৈরির কোম্পানি আবুজা প্ল্যান্টে ওই প্রত্যাহার আদেশ পাঠানো হয়েছে। তবে কোম্পানিটি এই সিদ্ধান্তের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। প্রশাসন খুচরা বিক্রেতা ও ভোক্তাদের সতর্কতা অবলম্বন এবং দূষিত পণ্য খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

যারা দূষিত স্প্রাইট খেয়েছে, তাদের অবিলম্বে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দূষণের কারণ নির্ধারণের জন্য স্প্রাইটের একটি কারখানা পরিদর্শন করা হবে। এর আগে গত মে মাসে নাইজেরিয়ায় ক্যানসার সৃষ্টির পদার্থ থাকায় বিখ্যাত একটি নুডল্‌স ব্র্যান্ড নিষিদ্ধ করা হয়।

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি