হোম > বিশ্ব > আফ্রিকা

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া মৃত্যুদণ্ডের বিধান বাতিল করে আইনের অনুমোদন দিয়েছেন। ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ জিম্বাবুয়ে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করেছে। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া মৃত্যুদণ্ডের বিধান বাতিল করে আইনের অনুমোদন দিয়েছেন। এর ফলে মৃত্যুদণ্ডে থাকা প্রায় ৬০ জন বন্দীর সাজা পরিবর্তন করা হচ্ছে। দেশটিতে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনামলে মৃত্যুদণ্ডের বিধান চালু ছিল।

গত মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আইনটি অবিলম্বে কার্যকর হবে। তবে নতুন আইনে বলা হয়েছে, দেশে জরুরি অবস্থা জারি থাকার সময় প্রয়োজনে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এই বিধান নিয়ে উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এ বিষয়ে জিম্বাবুয়ের বিচারমন্ত্রী জিয়াম্বি জিয়াম্বি বলেছেন, এটা ন্যায়বিচার আর মানবতার প্রতি আমাদের অঙ্গীকার।

সর্বশেষ ২০০৫ সালে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল জিম্বাবুয়ে। যদিও আদালত হত্যা, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রদান অব্যাহত রেখেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের শেষের দিকে জিম্বাবুয়েতে ৬০ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় প্রবেশের সময় জাল ভিসাসহ ৯ বাংলাদেশি আটক

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, আহত ৯

নাইজারের মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

কেনিয়ায় স্কুলের ছাত্রীনিবাসে ভয়াবহ আগুন, অন্তত ১৬ ছাত্রীর মৃত্যু

কঙ্গোর হাসপাতাল থেকে পালিয়েছেন ইবোলা আক্রান্ত ১৮ রোগী

কঙ্গো–উগান্ডায় ইবোলায় আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়াল, মৃত্যু ১৩৯

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের সেকেন্ড ইন কমান্ড আল-মিনুকি নিহত

ভারতীয় ‘জম্বি ড্রাগে’ ছেয়ে যাচ্ছে আফ্রিকার বাজার

‘ফার্মগেট’ কেলেঙ্কারি, অভিশংসনের মুখে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

মরক্কোতে নিখোঁজ দুই মার্কিন সেনার একজনের মরদেহ উদ্ধার