হোম > স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৫

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ।

দেশে চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৮৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুর হিসাবসহ এ বছর করোনায় মৃত্যুর সংখ্যা হলো ৫ জন।

গত ৫ জুন করোনায় একজনের মৃত্যুর খবর জানা যায়। এরপর ১৩ জুন দুইজন, ১৫ জুন একজনের মৃত্যু হয়। আর ২৪ ঘণ্টার মৃত্যুর হিসাবসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৪ জনের। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮৫৮ জন।

চীনকে চিকিৎসায় সহযোগিতা সম্প্রসারণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সংক্রামক ব্যাধিমুক্ত থাকতে চিকিৎসকের পরামর্শ

রমজানে চোখের যত্নে যা করবেন

রমজানে থাইরয়েড রোগীদের করণীয়

সেহরির পর ভালো ঘুমে যা করতে পারেন

ডিমের কুসুমে কোলেস্টেরল বাড়ে না, গবেষণার তথ্য

হাজার মানুষের জন্য হাসপাতালে একটি শয্যা

কুকুরের লালা থেকে সেপসিস, চার হাত-পা হারালেন নারী

ভবিষ্যতে মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না: নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী

নতুন সরকার: স্বাস্থ্যে চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা