হোম > পরিবেশ

রৌদ্রোজ্জ্বল ঢাকায় সকালে বইছে হালকা হিমেল বাতাস

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রাজধানী ঢাকায় আগের দিন মঙ্গলবারের মতো আজ বুধবার সকালটা কুয়াশাচ্ছন্ন নেই; বরং উঠেছে ঝলমলে রোদ। সেই সঙ্গে বইছে হালকা হিমেল বাতাস। এক দিনের ব্যবধানে আজ সকালে তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩। যা আজ একই সময় ছিল ১৯ দশমিক ৮।

আজ দিনের বেলা তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১৮ মিনিটে।

বৃষ্টির অপেক্ষায় আরও কয়েক দিন থাকতে হবে জানা গেল পূর্বাভাসে

কুয়াশাচ্ছন্ন রাজধানী ঢাকা, সকালে তাপমাত্রা ২৩.৩

বসন্তে রাজধানীতে ভারী বৃষ্টি

আজ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকায় সকালের তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি সেলসিয়াস

মার্চে ধেয়ে আসবে কালবৈশাখী, বাড়বে গরমও

রৌদ্রোজ্জ্বল ঢাকায় সকালে আরও কমেছে তাপমাত্রা

২৭ দিনে ১০ বার কেঁপে উঠল দেশ

দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

আগামী সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস