হোম > পরিবেশ

কুয়াশাচ্ছন্ন রাজধানী ঢাকা, সকালে তাপমাত্রা ২৩.৩

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রাজধানী ঢাকায় ১১৪ দিন পর গতকাল সোমবার বিকেলে বৃষ্টি হয়েছে ৩ মিলিমিটার। আজ মঙ্গলবার সকালেও ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এর সঙ্গে কুয়াশাচ্ছন্ন রয়েছে আকাশ। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩। যা গতকাল ছিল ২৩ দশমিক ৪।

আজ দিনের বেলা তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১৮ মিনিটে।

বসন্তে রাজধানীতে ভারী বৃষ্টি

আজ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকায় সকালের তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি সেলসিয়াস

মার্চে ধেয়ে আসবে কালবৈশাখী, বাড়বে গরমও

রৌদ্রোজ্জ্বল ঢাকায় সকালে আরও কমেছে তাপমাত্রা

২৭ দিনে ১০ বার কেঁপে উঠল দেশ

দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

আগামী সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকায় সকালে উঠেছে ঝলমলে রোদ, কমেছে তাপমাত্রা

সিকিমে ৪.২ মাত্রার ভূমিকম্প