হোম > পরিবেশ

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ পর্যবেক্ষণে কন্ট্রোল রুম চালু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঘূর্ণিঝড় ইয়াস পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করার জন্য কন্ট্রোল রুম চালু করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। আজ রোববার পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এস এম সরওয়ার কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৩১৮২৩৪৫৬০ ।

এ ছাড়া ঘূর্ণিঝড় “ইয়াস’’ মোকাবিলায় জরুরি ভার্চুয়াল সভা করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।

ভার্চুয়াল সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, ‘ বন্যা, ঘূর্ণিঝড় মোকাবিলা আমাদের জন্য নতুন নয়। ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ মনিটরিংসহ জরুরি কাজের জন্য পর্যাপ্ত জিও ব্যাগ প্রস্তুত রয়েছে। এ ছাড়া প্রকৌশলীদের কাছে আক্রান্তদের জন্য মাস্ক, স্যালাইন এর ব্যবস্থা রাখা হবে।’

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, ‘জরুরি ভিত্তিতে লোকবল নিশ্চিত করাসহ সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে হবে। দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত কেউ স্টেশন ত্যাগ করতে পারবে না। কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

বসন্তে রাজধানীতে ভারী বৃষ্টি

আজ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকায় সকালের তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি সেলসিয়াস

মার্চে ধেয়ে আসবে কালবৈশাখী, বাড়বে গরমও

রৌদ্রোজ্জ্বল ঢাকায় সকালে আরও কমেছে তাপমাত্রা

২৭ দিনে ১০ বার কেঁপে উঠল দেশ

দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

আগামী সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকায় সকালে উঠেছে ঝলমলে রোদ, কমেছে তাপমাত্রা

সিকিমে ৪.২ মাত্রার ভূমিকম্প