হোম > পরিবেশ

সারা দেশে আজও আঘাত হানতে পারে কালবৈশাখী, কমবে তাপমাত্রা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী বয়ে গেছে। এর সঙ্গে ঝরেছে বৃষ্টি। সব মিলিয়ে আজ মঙ্গলবার সকালে তাপমাত্রা কিছুটা কমেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলাও ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় রাজধানীর ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৭টা আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকাসহ এই এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুধু ঢাকা নয়, দেশের ৮টি বিভাগের ওপর দিয়েই কালবৈশাখী আঘাত হানতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের বেলা সামান্য কমতে পারে।

যেসব অঞ্চলে আজকের রাত ঝোড়ো হাওয়া–বৃষ্টির

রেকর্ড গরম–তাপপ্রবাহ–খরা–বন্যার বড় ঝুঁকিতে বাংলাদেশ

হাঙরের শরীরে কোকেনসহ চার ধরনের নেশাজাতীয় উপাদান মিলেছে

আবহাওয়ার পূর্বাভাসে স্বস্তির খবর

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং নাকি কেওক্রাডং, নির্ণয় করবে সরকার

দেশজুড়ে তাপপ্রবাহ, কত দিন থাকবে জানাল আবহাওয়া অফিস

ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ, থাকবে কত দিন

ঢাকায় অস্বস্তিকর গরম আরও কয় দিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর

এপ্রিলের দাবদাহে তাপমাত্রা ছাড়াবে ৪২ ডিগ্রি, সঙ্গে ঘূর্ণিঝড়ের শঙ্কা