হোম > পরিবেশ

চার জেলায় আঘাত হানতে পারে ৬০ কিলোমিটার গতির কালবৈশাখী

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

বৈশাখ মাস আসতে এখনো তিন দিন বাকি। তবে এবারের চৈত্র মাস থেকে দাপট দেখাচ্ছে কালবৈশাখী। চৈত্রের শেষদিকে কালবৈশাখীর দাপট যেন আরও বেড়েছে। এর সঙ্গে ঝরছে বৃষ্টি। অনেক জায়গায় আবার শিলা ও বজ্রবৃষ্টিও হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সারা দিনই দেশের বেশির ভাগ অঞ্চলে আকাশ ছিল মেঘাচ্ছন্ন।

আবহাওয়া অধিদপ্তর আজকের পূর্বাভাসে জানিয়েছে, আজ শুক্রবার দুপুরের মধ্যে দেশের উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী। এর মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আজ সকাল ৬টায় রাজধানীর ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৭টা আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪১ মিনিটে।

ঢাকাসহ ৫ বিভাগে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখীর আভাস

দানা বাঁধছে ‘সুপার এল নিনো’—খরা আর গরমের শঙ্কা বাংলাদেশেও

দেশের ৮ বিভাগেই আজ হতে পারে কালবৈশাখী, তাপমাত্রা কমার পূর্বাভাস

যেসব অঞ্চলে আজকের রাত ঝোড়ো হাওয়া–বৃষ্টির

রেকর্ড গরম–তাপপ্রবাহ–খরা–বন্যার বড় ঝুঁকিতে বাংলাদেশ

সারা দেশে আজও আঘাত হানতে পারে কালবৈশাখী, কমবে তাপমাত্রা

হাঙরের শরীরে কোকেনসহ চার ধরনের নেশাজাতীয় উপাদান মিলেছে

আবহাওয়ার পূর্বাভাসে স্বস্তির খবর

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং নাকি কেওক্রাডং, নির্ণয় করবে সরকার