হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

‘পুষ্পা টু’–এ আইটেম গার্ল হতে পারেন জাহ্নবী কাপুর

জনপ্রিয় ‘পুষ্পা’ ফ্র‍্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা ‘পুষ্পা: দ্য রুল’–এর আইটেম গানে নাচতে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে, এমন খবর ছড়িয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। তবে প্রযোজকদের পক্ষ থেকে এখনো এমন কিছু ঘোষণা করা হয়নি। জাহ্নবী নিজেও এমন কিছু জানাননি। একটি সূত্রের বরাত দিয়ে সে জল্পনা উসকে দিয়েছে ভারতের বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম পিঙ্কভিলা।

‘পুষ্পা’ সিনেমার আইটেম গান ‘ও আন্তাভা’য় সামান্থা রুথ প্রভুর নাচে মেতে উঠেছিলেন সিনেমাপ্রেমীরা। এবারে সিনেমার দ্বিতীয় পর্বেও একটা আইটেম নাচ থাকবে বলে শোনা যাচ্ছে। আর সেখানেই শোনা যাচ্ছে জাহ্নবী কাপুরের নাম।

দক্ষিণ ভারতের সিনেমায় ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী। জুনিয়র এনটিআরের পর রাম চরণের বিপরীতেও দেখা যাবে তাঁকে। জেন জি নায়িকাদের মধ্যে বাকিদের পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছেন জাহ্নবী। এবার আল্লু অর্জুনের সঙ্গে তাঁকে আইটেম নাচে দেখা গেলে, অভিনেত্রীর কাজের পরিধি আরও বাড়বে বলে মনে করছে পিঙ্কভিলা। শুধু দক্ষিণেই নয়, বলিউডেও ক্রমে নিজের জায়গা শক্তপোক্ত করছেন জাহ্নবী।

উল্লেখ, তেলেগু চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। ২০২১ সালে মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলে পুষ্পা। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল সিনেমাটি। ‘পুষ্পা’র প্রথম পর্ব তুমুল হিটের পর আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’।

বিয়ের ছবি প্রকাশ করলেন বিজয়-রাশমিকা

চার দশক পর একসঙ্গে ফিরছেন রজনীকান্ত ও কমল হাসান

এ মাসেই বিজয় ও রাশমিকার বিয়ে

পিছু হটবেন না থালাপতি বিজয়

বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে শাকুর মজিদের তথ্যচিত্র

এখনো অনিশ্চিত বিজয়ের শেষ সিনেমার মুক্তি

বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণি অভিনেত্রী কল্যাণীর

ছোট বাজেটে বড় সাফল্য দক্ষিণি ইন্ডাস্ট্রিতে

নতুন লুকে চমকে দিলেন কিয়ারা আদভানি

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা