হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

কমল হাসান ও থালাপতি বিজয় আসছেন এক পর্দায়?

লোকেশ কানাগরাজ এখন দক্ষিণের অন্যতম জনপ্রিয় ও  ব্যস্ত পরিচালক। অপরাধভিত্তিক রোমাঞ্চকর চলচ্চিত্র ‘বিক্রমের’ সাফল্যের পর তাঁর প্রতি ভক্তদের প্রত্যাশা আরও বেড়েছে। এই চলচ্চিত্রের মধ্য দিয়েই ভারতের কিংবদন্তি অভিনেতা কমল হাসান চার বছর পর বড় পর্দায় ফিরেছেন।

লোকেশ তাঁর পরবর্তী চলচ্চিত্রটি থালাপতি বিজয়কে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন। লোকে-বিজয় জুটির প্রথম সফল চলচ্চিত্র ‘মাস্টার’-এর পর দ্বিতীয়টি নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। এই চলচ্চিত্রে কমল হাসানকেও দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে ।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, থালাপতি বিজয়ের পরবর্তী চলচ্চিত্রটি এলসিইউর (লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স অংশ। তাই কাইথির দিল্লি ও বিক্রমকেও দেখা যেতে পারে।’

এমন কিছু ঘটলে এটিই হবে কমল হাসান ও থালাপথি বিজয়ের প্রথম পর্দা ভাগাভাগি। তবে এ বিষয়ে নির্মাতাদের কাছ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি। 

এদিকে ‘থালাপতি ৬৭’ নামে এই চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও স্বত্ব বিক্রি করেই ১৬০ কোটি রুপি আয় করেছে ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ১৬০ কোটি রুপিতে ছবিটির ওটিটি স্বত্ব কিনে নিয়েছে জনপ্রিয় এক প্ল্যাটফর্ম। কাজ শুরুর আগেই এত দামে আর কোনো তামিল সিনেমার ওটিটি স্বত্ব বিক্রি হয়নি।

‘থালাপতি ৬৭’-এর বাজেট ৩২০ কোটি রুপির আশপাশে। সে হিসাবে মুক্তির আগেই বাজেটের অর্ধেক তুলে নিয়েছে ছবিটি। আর সেটা কেবল ওটিটির স্বত্ব থেকেই।

আগামী ডিসেম্বরে শুরু হবে ছবির কাজ। পরের আট মাস বিভিন্ন লোকেশনে হবে শুটিং।

বক্স অফিস কাঁপিয়ে ওটিটিতে আসছে মোহনলালের ‘দৃশ্যম ৩’

তামিল সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতির জন্য বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী বিজয়ের

যে কৌশলে সাফল্য পেলেন থালাপতি বিজয়

বক্স অফিসে নতুন ইতিহাস গড়ল মালয়ালম সিনেমা ‘ভাযা ২’

যৌন হেনস্তার মামলায় শর্তসাপেক্ষ জামিন পেলেন মালয়ালম পরিচালক রঞ্জিত

আল্লু অর্জুনের আরও এক সিনেমা বাংলা ভাষায় মুক্তির ঘোষণা

শুটিং সেটে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার মালয়ালম পরিচালক

থাইল্যান্ডে বিজয়-রাশমিকার ‘বাডিমুন’, প্রতি রাতে ২.৩৫ লাখ রুপি ভাড়ার ভিলায় কী আছে

বিয়ের গুঞ্জনে ক্ষোভ জানালেন আনুশকা

বিচ্ছেদ ও পরকীয়া বিতর্কে মুখ খুললেন বিজয়