হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

বাবা হলেন আরআরআর অভিনেতা রাম চরণ

বিয়ের ১১ বছর পর প্রথম সন্তানের জন্ম দিলেন আরআরআর অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা। ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রাম চরণ আর উপাসনা জুটি। সপ্তাহখানেক আগেই পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার কথা ঘোষণা দিয়েছিলেন রাম চরণ। আর আজ মঙ্গলবার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় সন্তানের। দুই তারকাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত থেকে শুরু করে তারকারা।

হাসপাতালের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, আজ মঙ্গলবার হাসপাতাল থেকে একটি বুলেটিন প্রকাশ করা হয়েছে, যেখানে মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন বলে জানানো হয়।

সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ইতিমধ্যে রাজকুমারীর জন্য গান বানিয়ে ফেলেছেন অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়ক কলা ভৈরব। খুশির ছোঁয়া দুই পরিবারে।

 ২০১২ সালের ১৪ জুন উপাসনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দক্ষিণের তারকা রাম চরণ।

প্রসঙ্গত, গত বছর রাম চরণের স্ত্রী উপাসনা জানিয়েছিলেন তিনি সন্তান ধারণ করতে চান না। কারণ হিসেবে জানিয়েছিলেন, তাঁর উদ্দেশ্য জনসংখ্যা নিয়ন্ত্রণ। মাস কয়েক আগে উপাসনাকে বলতে শোনা গিয়েছিল, ‘বিয়ের পর বাচ্চা নেওয়াটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখনই সন্তান চাই না আমরা। আমার সন্তান হওয়া নিয়ে ভয় রয়েছে। আমি এখন ওজন ঝরাচ্ছি।’

বিয়ের ছবি প্রকাশ করলেন বিজয়-রাশমিকা

চার দশক পর একসঙ্গে ফিরছেন রজনীকান্ত ও কমল হাসান

এ মাসেই বিজয় ও রাশমিকার বিয়ে

পিছু হটবেন না থালাপতি বিজয়

বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে শাকুর মজিদের তথ্যচিত্র

এখনো অনিশ্চিত বিজয়ের শেষ সিনেমার মুক্তি

বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণি অভিনেত্রী কল্যাণীর

ছোট বাজেটে বড় সাফল্য দক্ষিণি ইন্ডাস্ট্রিতে

নতুন লুকে চমকে দিলেন কিয়ারা আদভানি

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা