দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবড়াকোন্ডা এবং রাশমিকা মান্দানা এখন ‘জাস্ট ম্যারেড’। তবে তাদের বিয়ের পরবর্তী উদ্যাপনটা চিরাচরিত হানিমুনের চেয়ে কিছুটা আলাদা। প্রথাগত একান্ত যাপনের বদলে তাঁরা বেছে নিয়েছেন বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার নতুন ট্রেন্ড—‘বাডিমুন’। রাজকীয় এই উদ্যাপনের জন্য তাঁরা বেছে নিয়েছেন থাইল্যান্ডের ট্রপিক্যাল স্বর্গ ‘কো সামুই’।
রাজস্থানের উদয়পুরে অত্যন্ত গোপনীয়তা ও আভিজাত্যের সঙ্গে বিয়ের কাজ সারার পর এই নবদম্পতি পাড়ি জমান থাইল্যান্ডে। তবে একা নন, সঙ্গে রয়েছেন তাঁদের একঝাঁক ঘনিষ্ঠ বন্ধু। তাঁদের এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত যেন কোনো সিনেমার দৃশ্যকেও হার মানায়।
কো সামুইয়ের চাভেং বের ওপরে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি চোখধাঁধানো এয়ারবিএনবি ভিলায় থাকছেন তাঁরা। ‘ভিলা কো কুন’ নামের বাড়িটি ভূমধ্যসাগরীয় গ্রামীণ স্থাপত্য এবং এশীয় নকশার এক অপূর্ব সংমিশ্রণ।
ভিলাটির বিশেষ আকর্ষণ:
বিশাল পরিসর: এখানে বড়দের জন্য ৭টি বেডরুম এবং শিশুদের জন্য আলাদা ২টি কক্ষ রয়েছে। সব মিলিয়ে প্রায় ২২ জন অতিথি এখানে অনায়াসে থাকতে পারেন।
বিনোদনের ব্যবস্থা: ইনডোর গেমসের জন্য রয়েছে পুল টেবিল, ফুটবল সেটআপ এবং ডার্টবোর্ড। দীর্ঘ আড্ডার জন্য রয়েছে সুউচ্চ সিলিং ও বিশাল সোফা সংবলিত লিভিং এরিয়া।
খাবার ও আভিজাত্য: ভিলাটিতে রয়েছে একটি বিশালাকার ডাইনিং টেবিল, যেখানে ২২ জন একসঙ্গে বসে খেতে পারেন। এ ছাড়া রয়েছে নিজস্ব পিৎজা ওভেন, যেখানে অতিথিদের জন্য টাটকা পিৎজা তৈরি করা হয়।
ইনফিনিটি পুল: পাহাড়ের কিনারায় সমুদ্রের দিকে মুখ করা একটি অসাধারণ ইনফিনিটি পুল রয়েছে, যা থেকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অতুলনীয়।
খরচের খতিয়ান
আভিজাত্য যখন আকাশচুম্বী, তখন তার খরচও নেহায়েত কম নয়। জানা গেছে, এই ভিলাটিতে প্রতি রাতের ভাড়া প্রায় ২ হাজার ৫০০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ দশমিক ৩৫ লাখ রুপি। এ ছাড়া নিরাপত্তার জামানত হিসেবে তাঁদের গুনতে হয়েছে আরও ১ দশমিক ৪১ লাখ রুপি।
খরচের খতিয়ান
আভিজাত্য যখন আকাশচুম্বী, তখন তার খরচও নেহায়েত কম নয়। জানা গেছে, এই ভিলাটিতে প্রতি রাতের ভাড়া প্রায় ২ হাজার ৫০০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ দশমিক ৩৫ লাখ রুপি। এ ছাড়া নিরাপত্তার জামানত হিসেবে তাঁদের গুনতে হয়েছে আরও ১ দশমিক ৪১ লাখ রুপি।
সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে এই দম্পতিকে ভিলায় বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। একসঙ্গে প্রাতরাশ করা থেকে শুরু করে ঘরের ভেতর নাচানাচি—সবই ধরা পড়েছে ক্যামেরায়। ভিডিওতে রাশমিকা লাজুক মুখে স্বীকার করেন, বিজয়কে ‘স্বামী’ বলে ডাকতে তাঁর এখনো একটু অদ্ভুত লাগছে! অন্যদিকে বিজয় রাশমিকাকে তাঁর ‘সেরা বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন।
সব মিলিয়ে বন্ধুদের সঙ্গে নিয়ে বিজয়-রাশমিকার এই ‘বাডিমুন’ সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার তুঙ্গে। আভিজাত্য আর বন্ধুত্বের এমন মেলবন্ধন আগে খুব একটা দেখা যায়নি।